'বাংলার পুলিশদের দিল্লি ডাকলে এখানে কেন্দ্রের যারা আছে তাদের পিছনে লাগবে', ইডি-সিবিআইকে হুঁশিয়ারি মমতার

'বাংলার পুলিশদের দিল্লি ডাকলে এখানে কেন্দ্রের যারা আছে তাদের পিছনে লাগবে', ইডি-সিবিআইকে হুঁশিয়ারি মমতার

গরুপাচার কাণ্ডে বঙ্গের একাধিক পুলিশ অফিসারকে তলব করেছে ইডি। দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে। তার প্রতিবাদে এবার সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টিএমসিপির সভামঞ্চ থেকে ইডিকে এই নিয়ে রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন। মমতা বলেছেন, 'বাংলার পুলিশদের দিল্লি ডাকলে এখানে কেন্দ্রের যারা আছে তাদের পিছনে লাগবে টিএমসি'

ইডিকে হুঁশিয়ারি মমতার

ইডিকে হুঁশিয়ারি মমতার

টিএমসিপির সভামঞ্চ থেকে সরাসরি ইডি-সিবিআইকে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হুঁঙ্কার দিয়ে বলেছেন, 'বাংলার পুলিশদের দিল্লি ডাকলে এখানে কেন্দ্রের যারা আছে তাদের পিছনে লাগবে টিএমসি'। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই গরুপাচার কাণ্ডে রাজ্যের ৮ আইপিএস অফিসারকে তলব করেছিল ইডি। তালিকায় ছিলেন মমতা ঘনিষ্ঠ জ্ঞানবন্ত সিং। এছাড়া কোটেশ্বর রাও, সুরেশ জৈনকেও তলব করা হয়েছিল। জ্ঞানবন্ত সিং হাজিরা এড়ালেও কোটশ্বর রাও কিন্তু হাজিরা দিয়েছিলেন ইডির দফতরে।

গরুপাচার কাণ্ডে পুলিশ যোগ

গরুপাচার কাণ্ডে পুলিশ যোগ

গরুপাচার কাণ্ডে রাজ্যের একাধিক পুলিশ অফিসার জড়িত রয়েছেন বলে অভিযোগ করেছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর অভিযোগ করেছিলেন শুধু অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করলে হবে না গরুপাচারে একাধিক পুলিশ অফিসার জড়িত রয়েছেষ মুর্শিদাবাদ ডোমকল,লালাগোলা সহ একাধিক জায়গার পুলিশ অফিসার এই গরুপাচার কাণ্ডে জড়িত রয়েছেন। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির দিনেই রাজ্যের ৮ আইপিএস অফিসারকে তলব করে ইডি।

ইডিেক নিশানা মমতার

ইডিেক নিশানা মমতার

এদিন সরাসরি ইডিেক নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কটাক্ষ করে বলেছেন, 'আগে তো অভিষেককে নোটিস ধরিয়েছে, ওর বউকেও নোটিস ধরিয়েছে। এবার না এমন হয়, ওর দু'বছরের বাচ্চাটাকে নোটিস ধরায়।' তিনি আরো বলেছেন এবার বলেছি ২ বছরের বাচ্চাকে িনয়েই ইডির দফতরে যাবি। তারা বুঝবে আমাদের ঘরের বাচ্চারাও কতটা শক্ত। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন কারা কারা কাদের বিরক্ত করছে সব লিস্ট করে রাখা হচ্ছে। সময় হলেই পদক্ষেপ করা হবে।

মমতার বিরুদ্ধে মামলা

মমতার বিরুদ্ধে মামলা

প্রসঙ্গত উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ছবি বিক্রি করে, বই লিখে তিনি রোজগার করেন। মুখ্যমন্ত্রী হলেও সরকারের কোনো টাকা তিনি েনন না। তিনি বলেছেন তিনি বলেছেন তাঁর ভাইদের কী সম্পত্তি রয়েছে সেটা তিনি জােনন না। তবে তিনি যেখানে থাকেন সেটা যে লিজের জমি সেটা তিনি স্পষ্ট করে দিয়েছেন। অর্থাৎ তাঁর িনজস্ব কোেনা সম্পত্তি নেই বলে দাবি করেছেন মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+