Mamata Banerjee: সংসদ ভাঙানোর চেষ্টা করবে বিজেপি? দলের নবনির্বাচিত সাংসদদের সতর্ক করে কী বার্তা দিলেন মমতা

কেউ তিনবারের নির্বাচিত সাংসদ। কেউ প্রথম নির্বাচিত হয়েছেন। দলের সব জয়ী সাংসদদের নিয়ে কালীঘাটে বৈঠক করলেন টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। িতনি সেই বৈঠকে সাংসদদের সতর্ক করে বলেছেন দিল্লি গিয়ে কেবল বসে থাকলে হবে না কাজ করতে হবে।

সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি সাংসদ ভাঙানোরক চেষ্টায় রয়েছে। কাজেই সকলকে সতর্ক থাকতে হবে। শরিক দলগুলিকেও এদিন সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও দল ভারী করার জন্য সাংসদ কেনা বেচার খেলা বিজেপির আমলে নতুন নয়।

Mamata Banerjee

বাংলায় ২৯ আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি পেয়েছে মাত্র ১২টি আসন। কাজেই ভাল ফল করেছে শাসক দল। কেবল উত্তরবঙ্গে কিছু করতে পারেনি ঘাসফুল শিবির। কিন্তু বিজেপি যেভাবে প্রচার চালিয়েছে রাজ্যে তাতে তৃণমূল কংগ্রেসের এই বিপুল আসন প্রাপ্তি সত্যিই অবাক করে দিয়েছে সকলকে। সব সংবাদ মাধ্যমের এক্সিট পোল ফেল করে দিয়েছে ভোট বাক্সের আসল ফলাফল।

এবার একেবারে বেছে বেছে প্রার্থী করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের। অকারণে কোনও তারকাকে প্রার্থী করা হয়নি। যেকজন তারকাকে প্রার্থী করা হয়েছে তাঁরা সকলেই জিতেছেন। অনেক প্রার্থীই এবার প্রথম দাঁড়িয়েই জিতেছেন। সেই তালিকায় রয়েছেন সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারা। যাদবপুর কেন্দ্রে জয়ী হয়েছেন সায়নী। আর হুগলিতে বিজেপির আরেক তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়।

কালীঘাটে নবনির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে তিনি বলেন দলের সাংসদদের তিনি বলেছেন এখন আর সংসদে চমকে ধমকে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে যা ইচ্ছা তাই বিল পাস করানো যাবে না। কাজেই দলের সাংসদদে সংসদে সক্রিয় ভূমিকা িনতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে।

গত লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে গিয়েছিলেন অভিনেত্রী নুসরত জাহান এবং যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে দিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। কিন্তু গত ৫ বছরে সংসদে তাঁকে একটি শব্দও খরচ করতে দেখা যায়নি। অধিকাংশ অধিবেশনেই যোগ দেননি তাঁরা। এবার আর যােত সেই ভুল না করে দলের কোনও সাংসদ সেকারণে আগে থেকেই সতর্ক করে দিয়েছেন তিনি।

এদিন সাংবাদিক বৈঠকে সাংসদদের বার্তা দেওয়ার পাশাপাশি শরিকদেরও সতর্ক করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সাংসদদের ভাঙানের চেষ্টা করবে বিজেপি। তাই আরও বেশি করে সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন এনডিএ জোটের সরকার বেশিদিন টিকবে না। ইন্ডিয়া জোটই সরকার গড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+