Mamata Banerjee: '২০২৬-র ভোটে মালদার আমসত্ত্ব আমরাই পাব', ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বার্তা মমতার
উত্তরবঙ্গের ফলাফল নিয়ে এবার ২১ মঞ্চে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেস ভাল ফল করলেও উত্তরবঙ্গে ভাল ফল করতে পারেনি লোকসভা ভোটে। দুটি বিজেপি এবং একটি কংগ্রেস পেয়েছে। কিন্তু হাল ছাড়তে নারাজ তিনি।। ২০২৬-র বিধানসবা ভোটে মালদে তৃণমূল কংগ্রেসেরই জয় হবে বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, কেন যে উত্তরবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিলেন না সেটা তাঁর কাছে এখনও স্পষ্ট নয়। এর আগে কোনও রাজনৈতিক দল এতো কাজ করেনি উত্তরবঙ্গের জন্য। তারপরেই কেন সেখানকার মানুষ তাঁদেরক উপরে ভরসা করতে পারলেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে ২০২৬-র বিধানসভা ভোটে উত্তরবঙ্গে ফলাফল তা হবে না বলে বার্তা দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন দলীয় কর্মীদের আরও বেশি করে মানুষের কাছাকাছি যেতে হবে। বাংলা দেশের অস্তিত্ব রক্ষা করবে বলে বার্তা দিয়েছিলেন তিনি। বিজেপি-সিপিএম এবং কংগ্রসের সঙ্গে লড়াই করেও লোকসভা ভোটে মানুষের ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস।
সেই সঙ্গে বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সরাসরি বিজেপিকে নিশানা করে বলেছেন, এজেন্সি দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানো যাবে না। দিল্লির সরকার বেশিদিন টিকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন এবার বিজেপির যাওয়ার পালা আর তৃণমূল কংগ্রেসের আসার পালা। বাংলার অস্তিত্ব রক্ষা করতে সকলকে এগিয়ে আসার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তরবঙ্গে ভোটের ফলাফল নিয়ে আগে থেকেই দলের অন্দরে আলোচনা শুরু হয়েছিল। ফিরহাদ হাকিম প্রকাশ্যেই বলেছিলেন দলের নেতাদের মধ্যেই কোনও খামতি থেকে গিয়েছে যা উত্তরবঙ্গের মানুষের কাছে পৌঁছচ্ছে না। সেকারণেই উত্তরবঙ্গের মানুষ এখনও তৃণমূল কংগ্রেসের উপরে ভরসা করতে পারছে না। যদিও বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের রায়গঞ্জ কেন্দ্রটি ফের দখলে নিয়েছে তৃণমূল কংগ্রেস।
উত্তরবঙ্গে মানুষের বিশ্বাস এবং ভরসা ফিরে পেতে গৌতম দেব সহ একাধিক নেতাকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। শিলিগুড়িতে একাধিক জমি দখল হয়ে যাচ্ছে সেটা দেখেও কেন চুপ করে রয়েছেন তিনি। এবং কেন কোনও পদক্ষেপ পুলিশ করছে না তা নিয়ে কড়া বার্তা দিয়েছেন তণমূল কংগ্রেস সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন ২১ জুলাইয়ের মঞ্চ থেকে। অর্ছাৎ দলের স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করাই টার্গেট স্পষ্ট হয়ে গিয়েছে ২১ জুলাইয়ের মঞ্চে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications