বিশ্ব হিন্দু পরিষদ নেতা প্রবীণ তোগাড়িয়ার রাজ্যে ঢোকা নিষিদ্ধ করল তৃণমূল সরকার
কলকাতা, ১ এপ্রিল : পুরভোটের মুখে বিজেপিকে রুখতে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।
পশ্চিমবঙ্গে ঢুকলেই গ্রেফতার করা হবে বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যকরী সভাপতি প্রবীণ তোগাড়িয়াকে। এদিন এই মর্মে তাঁর রাজ্যে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করল রাজ্য স্বরাষ্ট্র দফতর। সূত্রের খবর, এই মর্মে সমস্ত জেলা প্রশাসনের কাছে লিখিত নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে।

রাজ্যে ঢুকলে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি হতে পারে এই অভিযোগে তোগাড়িয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, প্রবীণ তোগাড়িয়া রাজ্যে ঢোকার চেষ্টা করলেই তাঁকে যেন গ্রেফতার করা হয়।
এর আগে বীরভূমের রামপুরহাটে আদিবাসী খ্রিস্টানদের ধর্মান্তরিত করার অভিযোগে প্রবীণ তোগাড়িয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে মামলাও চলছে। এরপর পুরভোটের সময় প্রবীণ তোগাড়িয়া রাজ্যে ঢুকলে ফের নয়া অশান্তি তৈরি হতে পারে আশঙ্কা করেই তাঁকে গ্রেফতারের নির্দেশিকা জারি হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত, এর আগে কর্ণাটক ও অসমেও তোগাড়িয়ার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
রাজ্য সরকারের জারি করা নির্দেশিকা
Orders issued by WB District Magistrate & Police Commissioner prohibiting Praveen Togadia from entering West Bengal. pic.twitter.com/ibJ2wRNjdY
— ANI (@ANI_news) April 1, 2015 











Click it and Unblock the Notifications