ভোট-সুরক্ষায় ভিনরাজ্যের বাহিনীতেই ভরসা, জানেন কোন কোন রাজ্যকে চিঠি লিখল নবান্ন

রাজ্য সরকার ভিন রাজ্যের বাহিনী ব্যবহার করার কথা জানিয়েছিলেন ডিজিপি সুরজিৎ কর পুরকায়স্থ। সেইমতোই পাঁচ রাজ্যেকে বাহিনী চেয়ে চিঠি লিখল নবান্ন।

পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় রাজ্যের পুলিশই যথেষ্ট বলে দাবি করে আসছিল রাজ্য। ভোট এক দফায় ঘোষণা হওয়ার পরও কেন্দ্রীয় বাহিনী নিয়োগে ঘোর আপত্তি জানিয়েছিল তারা। এক্ষেত্রে রাজ্য সরকার প্ল্যান-বি প্রয়োগে ভিন রাজ্যের বাহিনী ব্যবহার করার কথা জানিয়েছিলেন ডিজিপি সুরজিৎ কর পুরকায়স্থ। সেইমতোই পাঁচ রাজ্যেকে বাহিনী চেয়ে চিঠি লিখল নবান্ন।

ভোট-সুরক্ষায় ভিনরাজ্যের বাহিনীতেই ভরসা, জানেন কোন রাজ্যকে চিঠি লিখল নবান্ন

শনিবার নবান্নের তরফে বাহিনী চেয়ে চিঠি লেখা হয় ওড়িশা, অসম, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও পঞ্জাব সরকারকে। এই তালিকায় যেমন বিজেপি সরকার রয়েছে, তেমনই রয়েছে কংগ্রেস সরকার, এছাড়া রয়েছে তিনটি আঞ্চলিক দলের সরকারও। প্রতি সরকারের কাছেই চার থেকে পাঁচ কোম্পানি বাহিনী চাওয়া হয়েছে।

রাজ্যের হিসেবে, পাঁচ রাজ্য থেকে ওই বাহিনী এলেই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত ভোট একদিনেই করা সম্ভব হবে। এই পরিসংখ্যানই সোমবার হাইকোর্টে তুলে ধরবে রাজ্য। কমিশনকেও বিষয়টি জানিয়েছে রাজ্য। এদিন তৃণমূলের পক্ষে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় নির্বাচন কমিশনে বাহিনী-সংক্রান্ত বৈঠকে হাজির হন।

নবান্ন সূত্রে আরও জানানো হয়েছে, এক দফায় পঞ্চায়েত ভোট করতে তৈরি রাজ্য সরকার। এ জন্য তারা বাহিনীর সমস্ত ব্যবস্থাই করে ফেলেছে। প্রথমত রাজ্যের তরফে ভোটে সুরক্ষার কাজে নিযুক্ত করা হচ্ছে কারা দফতরের বাহিনীকে। ইতিমধ্যে কারা দফতরের রিজার্ভ ফোর্সকে পঞ্চায়েতে ব্যবহার করার জন্য চিঠি লেখা হয়েছে। তারপর পাঁচ ভিন রাজ্যের কাছেও আবেদন জানানো হয়েছে। শীঘ্রই সেখান থেকে ইতিবাচক সাড়া মিলবে বলে জানিয়েছে নবান্ন।

নবান্নের ব্যাখ্যা, এক দফায় ভোট করতে বাহিনী সংখ্যা পর্যাপ্ত থাকা প্রয়োজন, তা তাঁরা ওয়াকিবহাল। সেই কারণেই প্রথমে তিন দফায় ভোট করতে চেয়েছিল তাঁরা। কিন্তু বিরোধীরা আদালতের দ্বারস্থ হওয়ায় অযথা বিলম্বিত হয়েছে পঞ্চায়েত ভোট। বাধ্য হয়েই এক দফায় ভোট করতে হচ্ছে। রমজানের আগে ভোট সারতেই এই ঝুঁকি নেওয়া হয়েছে। তবে সুরক্ষার সমস্ত ব্যবস্থা তাঁরা ইতিমধ্যেই করে ফেলেছেন বলে দাবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+