১০০০ কোটি কর ফাঁকি মমতার বাংলায়! কোষাগার ভরতে নয়া উদ্যোগ মুখ্যমন্ত্রীর

রাজ্যে কর ফাঁকি আটকানো এখন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই লক্ষ্যে নতুন ডাইরেক্টরেট তৈরি করে ফেলল নবান্ন।

রাজ্যে কর ফাঁকি আটকানো এখন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই লক্ষ্যে নতুন ডাইরেক্টরেট তৈরি করে ফেলল নবান্ন। ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স অ্যান্ড এনফোর্সমেন্ট তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন, কর ফাঁকি রুখতে তিনি কতটা তৎপর। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তা কার্যকর কররা নির্দেশ দিয়েছেন।

১০০০ কোটির কর ফাঁকি হচ্ছে রাজ্যে! কোষাগার ভরতে নয়া উদ্যোগ মমতার সরকারের

নবান্ন সূত্রে জানান হয়েছে, নতুন এই ডাইরেক্টরেটের সদর দফতর হবে কলকাতায় রাজ্যজুড়ে কাজ করবে ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স অ্যান্ড এনফোর্সমেন্টের সাতটি শাখা। এই ডাইরেক্টরেটের কাজ হবে আবগারি, কমার্শিয়াল ট্যাক্স, রাজ্য লটারি, রেজিস্ট্রেশন ইত্যাদি ক্ষেত্রে। এইসব ক্ষেত্রের কর ফাঁকি আটকানোই হবে মূল লক্ষ্য।

সূত্রের খবর, এই ক্ষেত্রগুলি থেকে প্রতি বছর এক হাজার কোটি টাকা বেশি রাজ্যস্ব ফাঁকি যায়। সেই বিপুল পরিমাণ অর্থ রাজ্যের কোষাগারে ফেরানোই মমতার সরকারের উদ্দেশ্য। সেই মাফিক এই ডাইরেক্টরেট গড়ে তোলা। এখন নয়া এই ডাইরেক্টরেট গঠনের পর কতখানি ফলপ্রসূ হয় টার্গেট, তা-ই দেখার। এদিনই এক্সাইজ ডাইরেক্টরেট অফ ওয়েস্ট বেঙ্গলের নতুন ডিরেক্টর নিয়োগ হয়েছেন। রণদীর কুমার হয়েছে নতুন ডিরেক্টর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+