দল চালাতে গিয়ে ভুলের স্বীকারোক্তি! একের পর এক ঘটনার উল্লেখ করলেন মমতা
দল চালাতে গিয়ে একাধিক ভুল করেছে তৃণমূল। দলের সুপ্রিমো হিসেবে নজরুল মঞ্চে কাউন্সিলরদের সভায় সেই সব ভুলগুলিকে তুলে ধরেন।
দল চালাতে গিয়ে একাধিক ভুল করেছে তৃণমূল। দলের সুপ্রিমো হিসেবে নজরুল মঞ্চে কাউন্সিলরদের সভায় সেই সব ভুলগুলিকে তুলে ধরেন। বলেন আমরাও কম ভুল করিনি। তাঁর অভিযোগ অনেকের চুরি করে বিরোধী দলে চলে যাচ্ছেন। তবে তাঁর মত যাঁরা চলে যাচ্ছেন তাঁরা চলে যান।

বিকাশ বসুর স্ত্রীকে টিকিট না দেওয়া
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাম আমলে ব্যারাকপুর শিল্পাঞ্চলে খুন হয়েছিলেন তৃণমূল নেতা বিকাশ বসু। কিন্তু নির্বাচনে তাঁর স্ত্রীকে চিকিট না দেওয়াটা ভুল হয়েছিল।

'বাবা নেতা, ছেলেকে চিকিট দেওয়া ভুল হয়েছিল
এপ্রসঙ্গে মুকুল রায় কিংবা শুভ্রাংশু রায়ের নাম উল্লেখ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন বাবার ছেলে। প্রসঙ্গত মুকুল রায় ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। ছেলে শুভ্রাংশু রায়কে বীজপুরে টিকিট দেওয়া হয়। ২০১৭-র শেষে মুকুল রায় তৃণমূল ছেড়া বিজেপিতে যোগ দেন। আর ২০১৯-এর লোকসভা ভোটের ফল বেরনোর
পর বিজেপিতে যোগ দেন শুভ্রাংশু রায়।

ভুল শোধরাতে নির্দেশ
দলের নেতারেদর নির্দেশ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যাঁরা দল ছেড়ে চলে যাচ্ছেন, তাঁদের যেন আর ফেরানো না হয়। এপ্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যাঁরা
যেতে চাইছেন তাঁরা চলে যান।












Click it and Unblock the Notifications