চিনের পর এবার মমতার শিকাগো সফরও বাতিল! মোদীর 'কারসাজি' নিয়ে প্রশ্ন

মুখ্যমন্ত্রীর চিন সফর বাতিল হওয়ার পর এবার বাতিল হল শিকাগো সফর। শিকাগোয় ২৬ অগাস্ট এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। তবে মুখ্যমন্ত্রীর এই সফর বাতিল রাজনৈতিক কিনা সেই প্রশ্ন তুলছেন অনেকেই।

মুখ্যমন্ত্রীর চিন সফর বাতিল হওয়ার পর এবার বাতিল হল শিকাগো সফর। শিকাগোয় ২৬ অগাস্ট এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। তবে মুখ্যমন্ত্রীর এই সফর বাতিল রাজনৈতিক কিনা সেই প্রশ্ন তুলছেন অনেকেই। কেননা একই ধরনের অপর একটি অনুষ্ঠানে শিকাগোতে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও।

চিনের পর এবার মমতার শিকাগো সফরও বাতিল! মোদীর কারসাজি নিয়ে প্রশ্ন

অনুষ্ঠানটি স্বামী বিবেকানন্দর শিকাগো বক্তৃতার ১২৫ বছর পূর্তি উপলক্ষে। অনুষ্ঠানে আয়োজক রামকৃষ্ণ মিশন। ২৬ অগাস্টের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর অনুযায়ী, ১১ জুন অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়।

শিকাগোর বিবেকানন্দ বেদান্ত সোসাইটির তরফে জানানো হয়েছে রামকৃষ্ণ মিশনের সহ-সাদারণ সম্পাদক স্বামী অভিরামানন্দের আকস্মিক মৃত্যু ছাড়াও বেশ কিছু অপ্রত্যাশিত অসুবিধার কারণে অনুষ্ঠানটি বাতিল করা হচ্ছে।

চিন সফর বাতিলের সঙ্গে শিকাগো সফর বাতিলকে এক তালিকায় ফেলতে রাজি নন রাজনীতিবিদদের একাংশ। অনেকটা রাজনৈতিক কারণেই মুখ্যমন্ত্রীর এই সফর বাতিল করানো হয়েছে বলে অভিযোগ করছেন তাঁরা।

কেননা, সূত্রের খবর অনুযায়ী, স্বামী বিবেকানন্দর শিকাগো ভাষণের ১২৫ বছর পূর্তি উপলক্ষে অপর একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানকার একটি হিন্দু সংগঠনের নামে অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে। সেই অনুষ্ঠানে গুরুত্ব বাড়াতেই কায়দা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর বাতিল করানো হয়েছে বলে অভিযোগ করছেন কেউ কেউ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+