মমতার মন্ত্রিসভায় পদত্যাগ মন্ত্রীদের! কারা গেলেন, কারা আসছেন, জানুন সবিস্তারে
মমতার মন্ত্রিসভায় বড়সড় রদবদল হতে চলেছে। তিনজন মন্ত্রীর অপসারণে প্রবল হয়েছে মন্ত্রিসভায় নতুন মুখ আসার সম্ভাবনা। এমনটাই আভাস মিলেছে নবান্ন সূত্রে।
মমতার মন্ত্রিসভায় বড়সড় রদবদল হতে চলেছে। তিনজন মন্ত্রীর অপসারণে প্রবল হয়েছে মন্ত্রিসভায় নতুন মুখ আসার সম্ভাবনা। এমনটাই আভাস মিলেছে নবান্ন সূত্রে। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পদত্যাগ করেছেন তিনমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চিন সফরের আগেই এই রদবদল করতে পারেন। তিনমন্ত্রীকে সরিয়ে কতজন নতুন মুখ আনেন, কাদের গুরুত্ব বাড়ে, কিংবা কাদের গুরুত্ব কমানো হয়, তা নিয়েই এখন জোর চর্চা রাজনৈতিক মহলে।

ইতিমধ্যে তিনজন মন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন অবনী জোয়ারদার, চূড়ামণি মাহাতো ও জেমস কুজুর। এঁদের মধ্যে প্রথম জন ছিলেন দফতরহীন মন্ত্রী। চূড়ামণি মাহাতো আদিবাসী উন্নয়ন ও জেমস কুজু অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের মন্ত্রী ছিলেন। তিনজনেরই পদত্যাগপত্র গৃহীত হয়েছে। ফলে এদিন থেকে তাঁরা প্রাক্তন হলেন।
সবেমাত্র পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে। সমানে কঠিন লড়াই। লোকসভা নির্বাচন তার আগে মন্ত্রিসভায় পরিবর্তন করে চমক দিতে চাইছেন। এদিন তার প্রথম ধাপে তিন মন্ত্রী পদত্যাগ করলেন। তাঁদের মন্ত্রিত্ব যাওয়ার পাশাপাশি আরও বেশ কয়েকজনের গুরুত্ব কমানো হতে পারে। সেই তালিকায় রয়েছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের মতো মন্ত্রীও।
তেমনই গুরুত্ব বাড়তে পারে অরূপ বিশ্বাস, শুভেন্দু অধিকারীদের। আবার নতুন মন্ত্রিত্বে আনা হতে পারে সদ্য নির্বাচিত বিধায়ক দুলাল দাসকে। এছাড়াও আরও নতুন মুখ আসতে পারে। যাঁরা ভালো কাজ করছেন, অথচ মন্ত্রিত্ব পাননি, তাঁদের মন্ত্রিত্বের সাধ দিতে চান মমতা। পঞ্চায়েত ভোটে বা বিগত দিনে যাঁরা ভালো কাজ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গুডবুকে রয়েছেন, তাঁরা লোকসভা ভোটের আগে মন্ত্রিত্বের উপহার পেতে পারেন।
খুব শীঘ্রই মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দেবেন কাদের ভাগ্যে এবার শিকে ছিঁড়ছে। ইতিমধ্যে জানা গিয়েছে, কাদের সরানো হচ্ছে। তবে মন্ত্রিসভায় কাদের গুরুত্ব কমানো হবে, এখনও তা নিশ্চিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় খুব তাড়াতাড়িই তা নিশ্চিত করে মন্ত্রিসভার রদবদল ঘটাবেন। যাঁদের রিপোর্ট কার্ড খুব খারাপ, তাঁদের সরে যেতে হবে আগেই স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেইমতোই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাতে চাইছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পারফরম্যান্সের নিরিখেই এই রদবদল ঘটানো হচ্ছে।












Click it and Unblock the Notifications