মমতার বাংলা ‘উৎকর্ষ’ হল বিশ্ব-স্বীকৃতিতে, জাতিসংঘের অনন্য সম্মান এবারও বঙ্গের

ফের বিশ্বের দরবারে সেরার আসন ছিনিয়ে নিল বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় আরও দু’টি প্রকল্প জিতে নিল সেরার সম্মান।

ফের বিশ্বের দরবারে সেরার আসন ছিনিয়ে নিল বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় আরও দু'টি প্রকল্প জিতে নিল সেরার সম্মান। 'কন্যাশ্রী'র পর 'উৎকর্ষ বাংলা' ও 'সবুজ সাথী' সেরার সম্মান পেল জাতি সংঘের বিচারে। মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে এই বার্তা দিয়েছেন। একইসঙ্গে তিনি তাঁর হৃদয়গ্রাহী শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে।

মমতার বাংলা ‘উৎকর্ষ’ হল বিশ্ব-স্বীকৃতিতে, জাতিসংঘের অনন্য সম্মান এবারও বঙ্গের

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে জাতিসংঘের অধীন ডব্লুএসআইএস পুরষ্কারের জন্য মনোনীত হয়েছে বাংলায় দুটি প্রকল্পই। বিশ্বের দরবারে এই স্বীকৃতি আমি সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই। উৎকর্ষ বাংলা রাষ্ট্র সংঘের চ্যাম্পিয়ন প্রজেক্টের শিরোপা পেয়েছিল। বিশিবের ১৪৩টি প্রকল্পের মধ্যে সেরা পাঁচে ছিল উৎকর্ষ বাংলা ও সবুজ সাথী।

পশ্চিমবঙ্গে বেকার যুবক-যুবতীদের করেমোপযোগী করে তুলতে দক্ষতাবৃদ্ধির জন্য এই প্রকল্প রূপায়িত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি প্রকল্পটি চালু হয়। পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টকে দায়িত্ব দেওয়া হয় এই প্রকল্পটি রূপায়িত করার জন্য। ইতিমধ্যে দেশের পাঁচ শতাধিক সংস্থা যুক্ত হয়েছে এই প্রকল্পের সঙ্গে।

শুদু ২০১৮ সালেই এই প্রকল্পের মাধ্যমে ৭,৫০০ জন যুবক-যুবতী প্রশিক্ষণ নিয়ে চাকরি পেয়েছেন। এদিকে ২০০৩ সাল থেকে জাতি সংঘ এই সেরা প্রকল্প বাছাইয়ের প্রতিযোগিতা শুরু করে। এর আগে বাংলার কন্যাশ্রী সেরার সেরা শিরোপা পায়। এবারও বাংলার প্রকল্প পুরষ্কৃত হল সেরার আসনে, বাংলা ফের সমাদৃত হল বিশ্বেসর দরবারে। আরও উৎকর্ষ হয়ে উঠল বাংলা। একইসঙ্গে সবুজ সাথীও পেল বিশ্বসেরার পুরস্কার। এই প্রকল্পে ছাত্রছাত্রীদের সাইকেল থেকে শুরু করে উত্তরণের পথ দেখানো হয়। প্রায় এক কোটি সাইকেল দেওয়া হয়েছে এই প্রকল্পে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+