Mamata Banerjee on RG Kar Hospital Case: 'পায়ে ধরে বলছি...', কেন এমন বললেন মমতা

Mamata Banerjee on RG Kar Hospital Case: আরজি কর কাণ্ডে তোলপাড় রাজ্য-রাজনীতি। বিচারের দাবিতে লাগাতার কর্মবিরতিতে জুনিয়ার চিকিৎসকরা। পাশে দাঁড়িয়েছেন বহু সিনিয়ার চিকিৎসকরাও। কলকাতার পাশাপাশি রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে।

দূরদূরান্ত থেকে রোগীরা এসে চিকিৎসা না করিয়েই ফিরে যাচ্ছেন। এই অবস্থায় আন্দোলনরত চিকিৎসকদের (RG Kar Hospital Case) কাজে ফিরতে কার্যত অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তাঁর অনুরোধ, চিকিৎসা পরিষেবা থেকে সাধারণ মানুষকে যেন আর বঞ্চিত না করা হয়। দ্রুত এবার কাজে ফিরুন।

Mamata Banerjee

রাত পোহালেই স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের প্রাককালে বেহালার একটি অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই অনুষ্ঠান থেকে আরজি কর ইস্যুতে একের পর এক চাঞ্চল্যকর দাবি করেন। একই সঙ্গে কর্মবিরতিতে থাকা জুনিয়ার ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহারের দাবি জানান রাজ্যেরর প্রশাসনিক প্রধান।

বলেন, আমি সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে চিকিৎসকদের কাছে আবেদন জানাচ্ছি কাজে ফিরুন। বিনা চিকিৎসায় তিনজনের মৃত্যু ঝয়েছে। চিকিৎসা দিতে অঙ্গিকারবন্ধ আপনার। চার-পাঁচদিন হয়ে গিয়েছে। এবার পায়ে ধরে বলছি, দ্রুত কাজে ফিরুন।

শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী আরও বলেন, আন্দোলন হয়েছে। সমস্ত দাবি আপনাদের মেনে নেওয়া হয়েছে। আমার আবেদন, এবার কাজে ফিরুন। স্বাস্থ্য সচিব ইতিমধ্যেই আপনাদের কাজে ফেরার আবেদন জানিয়েছেন। আমিও জানাচ্ছি। তবে গোটা পরিস্থিতি সামাল দিচ্ছে সিনিয়ার ডাক্তাররা। রোগীদের পরিষেবা দিচ্ছে। তাঁদের কাছে আমি কৃতঞ্জ বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এখন দেখার এহেন আবেদনে সাড়া দিয়ে কাজে যোগ দেন কিনা জুনিয়ার চিকিৎসকরা। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে পাল্টা জানিয়েছেন আরজি করের জুনিয়ার ডাক্তাররা। তাঁদের দাবি, আমাদের আন্দোলনের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। সিবিআই তদন্ত কোন পথে সেদিকে আমাদের নজর রয়েছে। পাশাপাশি আন্দোলনকারীদে আরও দাবি, আমাদের এখনও অনেক দাবি আছে যা এখনও পূরণ হয়নি। ফলে সেদিকে নজর সরকারের দেওয়ার দাবি জানাচ্ছেন আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+