৩৪ বছরের দানব শাসনের অবসান ঘটেছিল এদিনই, এক যুগ পর বিজেপিকে হটানোর শপথ মমতার

দিনটা ছিল ২০১১-র ২০ মে। এদিনই বাংলার বুক থেকে ৩৪ বছর রাজত্ব করা সিপিএম তথা বাম শাসনের অবসান ঘটিয়ে মা-মাটি-মানুষের সরকার শপথ নিয়েছিল। তারপর কেটে গিয়েছে ১২ বছর। এক যুগ পর এদিনই মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিলেন বিজেপিকে হটানোর।

শনিবার ২০ মে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিবিআই। সিবিআই জেরার মুখেমুখি হতে যথা সময়ে নিজাম প্যালেসে গিয়েছেন তিনি। তার অদ্যাবধি পরেই বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো টুইট করে নতুন আন্দোলনের শপথ গ্রহণ করলেন।

এক যুগ পর মমতার টার্গেট বিজেপি

মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে আজকরে দিনে দানব শাসনের অবসান ঘটিয়ে বাংলার বুকে প্রতিষ্ঠাপন করেছিলেন মা-মাটি-মানুষের সরকার। ২০২৩ সালে এসে সেই অঙ্গীকার পুনর্নবীকরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের এদিন তিনি জনগণের জন্য নিজেকে উৎসর্গ করলেন।

বাংলা থেকে বাম শাসনের অবসানের এক যুগ কেটে যাওয়ার পর এবার কেন্দ্র থেকে বিজেপিকে হটানোর শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০ মে-কে স্মরণ করেই তিনি গর্জে উঠলেন বিজেপির বিরুদ্ধে। নতুন করে শপথ নিয়ে কেন্দ্রের কর্তৃত্ববাদী সরকারের এজেন্সি-রাজ চ্যালেঞ্জ করলেন।

তিনি টুইটে লেখেন, কেন্দ্রের কর্তৃত্ববাদী সরকারের এজেন্সি-রাজ আমাদের কাজকে চ্যালেঞ্জিং করে তুলছে। সারাদেশে লক্ষ লক্ষ মানুষ আমাদের সঙ্গে আছে। আমরা এই কেন্দ্রের কর্তৃত্ববাদী সরকারের এজেন্সি-রাজের বিরুদ্ধে মহাসংগ্রাম গড়ে তুলব। আমরা মনে করছি, ২০ মে দীর্ঘজীবী হবে। এদিনের শপথ বৃথা যাবে না।

মমতা বন্দ্যোপাধ্যায় মুখে একথা বললেও বিজেপি বিরোধী ঐক্যকে আরও জোরজার করতে এদিন কিন্তু তিনি গেলেন না কর্নাটকে কংগ্রেস সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে। এই শপথগ্রহণ অনুষ্ঠান মঞ্চ আদতে পরিণত হতে পারত বিরোধী জোটের মঞ্চ হিসেবে। কিন্তু কংগ্রেসের নেতৃত্ব নিয়ে ধন্দে পড়েই মমতার মতো অনেকে এড়িয়ে গেলেন শপথ-অনুষ্ঠান।

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিনিধি পাঠিয়েছেন কর্নাটকে কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার শপথ গ্রহণ অনুষ্ঠানে। এদিকে আবার তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআই স্ক্যানারে রয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা।

এক যুগ পর মমতার টার্গেট বিজেপি

শুক্রবারই নবজদোয়ার যাত্রা স্থগিত রেখে অভিষেক বাঁকুড়া থেকে কলকাতায় ফিরেছিলেন। তারপর এদিন নির্ধারিত সময়ের আগেই তিনি পৌঁছে যান সিবিআই দফতরে। মমতা বন্যোতাপাধ্যায় বলেছিলেন, অভিষেককে রোখার চেষ্টা করলেও নবজোয়ার যাত্রা চলবে।

তিনি প্রয়োজনে নামবেন তৃণমূলের নবজোয়ার যাত্রায়। বিজেপিকে ক্ষমতা থেকে না সরানো পর্যন্ত তাঁর লড়াই চলবে। ২০ মে সেই শপথের পুননর্বীকরণ করলেন তিনি। ২০১১ সালের শপথ গ্রহণের দিনকে স্মরণ করেই বিজেপি হটানোর ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+