Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কেন্দ্রীয় সরকারি প্রকল্পের নাম বদলে দিচ্ছে মমতা সরকার, সমালোচনায় সরব বিজেপি

মমতার সরকার বেশ কয়েকটি কেন্দ্রীয় সরকারি প্রকল্পের নাম বদলে দিয়েছে। যেমন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-র নাম বদলে রাজ্য করে দিয়েছে 'বাংলার গ্রামীণ সড়ক যোজনা'।

কলকাতা, ২৫ এপ্রিল : কেন্দ্র বনাম রাজ্য, মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নরেন্দ্র মোদী লড়াই বোধহয় থামার নয়। বাম-কংগ্রেস যতই দিদি-মোদী হাত ধরাধরির কথা বলুক না কেন, সারা দেশে মোদী সরকারের বিরুদ্ধে মমতাই প্রধান মুখদের অন্যতম তাতে কোনও সন্দেহ নেই। আর তৃণমূল সরকার যেভাবে বেশিরভাগ ক্ষেত্রে বিজেপি তথা কেন্দ্রের বিরুদ্ধে নানা ইস্যুতে সরব হয়েছে তাতে বন্ধুত্বের অবকাশ রয়েছে বলে মনে হয় না।

কেন্দ্র-রাজ্য সংঘাতের ফের একবার প্রমাণ মিলেছে। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারি নানা প্রকল্পের নাম এরাজ্যে পাল্টে তৃণমূল সরকারের পছন্দের নামে করে দেওয়া হয়েছে। গত বছরের শেষে নোট বাতিল ইস্যুর পর থেকে যেভাবে মমতা-মোদী সংঘাত লেগেছে তাতে এই ঘটনায় অস্বাভাবিকত্ব কিছু দেখছে না ওয়াকিবহাল মহল।

কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দিচ্ছে রাজ্য, সমালোচনা বিজেপির

মমতার সরকার বেশ কয়েকটি কেন্দ্রীয় সরকারি প্রকল্পের নাম বদলে দিয়েছে। যেমন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-র নাম বদলে রাজ্য করে দিয়েছে 'বাংলার গ্রামীণ সড়ক যোজনা'। একইভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা-র নাম বদলে করে দেওয়া হয়েছে 'বাংলার গৃহ প্রকল্প'।

এখানেই শেষ নয়, নরেন্দ্র মোদীর সাধের স্বচ্ছ্ব ভারত অভিযানের এরাজ্যে নামকরণ হয়েছে 'মিশন নির্মল বাংলা' নামে। এবং ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন-এর নাম বদলে করে দেওয়া হয়েছে 'আনন্দধারা'।

এই নাম বদল প্রসঙ্গে রাজ্যের ব্যাখ্যা, যেখানে প্রতিটি প্রকল্পে রাজ্যকে ৪০ শতাংশের বেশি খরচ বহন করতে হচ্ছে, সেখানে নামের ক্ষেত্রে কেন্দ্র কেন শুধু নাম কিনবে? আগে মাত্র ১০ শতাংশ খরচ রাজ্যকে দিতে হতো। সেখানে এখন রাজ্য সমানভাবে সবকিছু দিয়ে প্রকল্পে সাহায্য করছে।

নামবদল প্রসঙ্গে বিজেপি নেতা চন্দ্রকুমার বোস মুখ্যমন্ত্রী মমতাকে মোঘল সম্রাট বাবরের সঙ্গে তুলনা করেন। তাঁর কথায়, অযোধ্যায় মন্দির ভেঙে বাবর মসজিদ তৈরি করেছিলেন। এরাজ্যে মমতাও একই কাজ করছেন বলে তোপ দেগেছেন তিনি। আগামী নির্বাচনে বিজেপি রাজ্য সরকারের এই অনৈতিক কাজকর্মকে জনতার সামনে তুলে ধরবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+