সংঘাতের আবহেই রাজভবনে মমতা, রাজ্যপাল ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ ঘিরে একাধিক জল্পনা
আজ বৃহস্পতিবার নবান্নে মুল্যবৃদ্ধি ইস্যুতে উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি। আর সেই বৈঠক সেরেই রাজভবনে আসেন মুখ্যমন্ত্রী।কিন্তু ঠিক কারণে তাঁর এই রাজভবনে আসা তা এখনও স্পষ্ট নয়। কিন্তু বেশ কিছুক্ষণ রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা ব
রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার নবান্নে মুল্যবৃদ্ধি ইস্যুতে উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি। আর সেই বৈঠক সেরেই রাজভবনে আসেন মুখ্যমন্ত্রী।কিন্তু ঠিক কারণে তাঁর এই রাজভবনে আসা তা এখনও স্পষ্ট নয়। কিন্তু বেশ কিছুক্ষণ রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলে জানা যাচ্ছে।

তবে কি বিষয়ে তাঁর রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে আলোচনা হয়েছে তাও এখনও পর্যন্ত জানা যায়নি। তবে একটি সুত্র জানাচ্ছে, রাজ্যপালের শরীর ভালো নেই। সম্ভবত তাঁকে দেখতেই রাজভবনে গিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা।
গত কয়েকদিন আগেই অসুস্থ হয়ে পড়েন রাজ্যপাল। ঠাকুরনগরের মেলায় যোগ দিতে যাওয়ার সময়ে শারীরিক কিছু সমস্যা তৈরি হয়। এরপর মাঝ পথেই ফিরে আসতে হয়েছে রাজ্যপাল জগদীপ ধনখড়কে। যদিও এই খবর রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছে যাওয়া মাত্র সংবিধানিক প্রধানকে ফোন করেন। শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন। যদিও এরপর একাধিক ইস্যুতে মমতা -রাজ্যপাল সংঘাত সামনে এসেছে।
সদ্য বিল নিয়ে সংঘাতের খবর সামনে এসেছে। সম্প্রতি মমতা অভিযোগ করে বলেন, লোকায়ুক্ত কমিটির চেয়ারম্যান নিয়োগ করার ক্ষেত্রে রাজ্যপালের অনুমোদন নিতে হয়, কিন্তু এখনও অনুমোদন দেয়নি রাজ্যপাল। তাই ৬ মাস হয়ে গেল রাজ্যে কোনও লোকায়ুক্ত কমিটির সদস্য নেই। এমনকি মানবাধিকার কমিশনের পদে প্রাক্তন বিচারপতির নাম নির্ধারণ করে পাঠানো হয়। কিন্তু তাতেও এখনও অনুমোদন দেয়নি বলেও অভিযোগ করেন প্রশাসনিক প্রধান।
আর এহেন অভিযোগের কয়েক ঘন্টার মধ্যেই পালটা বার্তা দেন বাংলার সংবিধানিক প্রধানও। একেবারে সময়-দিন তুলে ধরে প্রত্যেকটি বিল কবে পাঠিয়ে দেওয়া হয়েছে সে বিষয়ে টুইটারে পালটা তথ্য দেন জগদীপ ধনখড়ের। তিনি জানান, বিল আসার ১৫ দিনের মাথাতেই সেগুলিকে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এই বিষয়ে মুখ্যমন্ত্রী জানেন না বলেও কটাক্ষ ছুঁড়ে দেন রাজ্যপাল। আর এহেন সংঘাত বিতর্কের মধ্যেই রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, এর আগে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছিলেন রাজ্যপাল। আর এজন্যে রাজভবনে তাঁকে আসার আমন্ত্রণও জানান। ফলে সবদিক থেকেই এই সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
WB Guv Shri Jagdeep Dhankhar has invited Chief Minister Smt. Mamata Bannerjee for interaction during the week at Raj Bhawan to deliberate worsening law and order in the state, particularly in view of alarmingly worrisome developments #RampurhatViolence & State Legislature. 1/3 pic.twitter.com/PNejmUwa8s
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 29, 2022
যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয়নি রাজ্য প্রশাসনের তরফে। এমনকি রাজভবনের তরফেও কোনও টুইট এখনও পর্যন্ত করা হয়নি।












Click it and Unblock the Notifications