Mamata Banerjee: মাথায় ব্যান্ডেজ নিয়েই গার্ডেনরিচে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী, কী বললেন মমতা

গার্ডেনরিচে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাথায় ব্যান্ডেজ নিয়েই হাজির হয়ে গিয়েছিলেন তিনি। বেআইনি নির্মাণের কথা স্বীকার করে নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি।

গার্ডেনরিচের দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি রওনা হয়েছেন এসএসকেএম হাসপাতালে। আশপাশের নার্সিংহোমে যে আহতরা ভর্তি রয়েছেন তাঁদের চিকিৎসার খোঁজ খবর নিতে গিয়েছিলেন। দুর্ঘটনাস্থল পরিদর্শনের পরেই তিনি সেখানে পৌঁছে যান। সেখানে তাঁর সঙ্গে ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু, মালা রায় এবং মেয়র ফিরহাদ হাকিম।

Mamata Banerjee

কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র এই গার্ডেনরিচ। পুরোটাই প্রায় সংখ্যালঘু এলাকা। একদিকে রমজান মাস চলছে তার মধ্যে এই দুর্ঘটনায় চাপ বাড়বে শাসক দলেরক অন্দরে। অত্যন্ত ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে পুলিশ এবং দমকলবাহিনীকে পৌঁছকতে বেগ পেতে হয়েছে। যদিও উদ্ধার কাজ অধিকাংশটাই হয়ে গিয়েছে। তবে এখনও একজন ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন। তাঁকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা দলও উদ্ধারকাজ চালাচ্ছে।

আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছিসল। এবং আহতদের পরিবার পিছু ১ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। বেশ কয়েকজনকে এসএসকেএম হাসপাতালেও স্থানান্তরিত করা হয়েছে।

বহুতল ভেঙে পড়ায় যাঁদের বাড়িঘর ভেঙে গিয়েছে তাঁদের বাড়িঘর যাতে নতুন করে তৈরি করে দেওয়া যায় তার জন্য আধিকারীকদের নির্দেশ দিয়েছেন তিনি। যাঁরা বহুতলটি তৈরি করছিলেন তাঁরা অনুমতি নিয়েছিল কিনা সেটা খতিয়ে েদখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। দক্ষিণ কলকাতা লোকসবা কেন্দ্রে এবার মালা রায়কে প্রার্থী করেছে শাসক দল। মালা রায়কে সঙ্গে নিয়েই তিনি হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন।

কয়েকদিন আগেই বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু তিনি হাসপাতালে যাননি। সেদিন তিনি বাড়ি ফিরে গিয়েছিলেন। তারপরে কেটেেছ মাত্র ২টো দিন। সেই আঘাত মাথায় নিয়েই আজ গার্ডেনরিচে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট যে বড় বালাই এতকেই স্পষ্ট। মেয়রের নিজের এলাকাতেই এই ঘটনা ঘটনায় আরও চাপ বেড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+