বেআইনি নির্মাণের অভিযোগ, ২ ঘণ্টা পরেও বেলাগাম শরাফ হাউসের আগুন, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী
২ ঘণ্টা পার হয়ে গিয়েছে এখনও নিয়ন্ত্রণে আসেনি শরাফ হাউসের আগুন। পর পর চারটি এসিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সকালে রাজ্যপাল পৌঁছে গিয়েছিলেন সেখানে। এবার সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভেতরে কেউ আটকে নেই।
সকালে রাজভবনের সামনে আগুন দেখে সকালে হেঁটেই শরাফ হাউসের সামনে পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে তখন দমকলের সাতটি ইঞ্জিন ছিল। সেখানে কথা বলেছিলেন কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে। এখন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ১০ ইঞ্জিন কাজ করছে। নিয়ে আসা হয়েছে হাইড্রোলিক ল্যাডারও।

বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ রাজভবনের সামনে ধর্মতলার শরাফ হাউসে আগুন লাগে। একেবারে উপরের তলায় আগুন দেখতে পেরে রাজভবন থেকে ছুটে এসেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হেঁটেই রাজভবন থেকে সেখানে পৌঁছে যান তিনি। তখন দাউ দাউ করে জ্বলছে শরাফ হাউস। পুলিশ কমিশনার থেকে দমকলমন্ত্রী সুজিত বসু সকলেই উপস্থিত হয়ে গিয়েছিলেন সেখানে।

২ ঘণ্টার উপরে হয়ে গেলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি শরাফ হাউসের আগুন। পর পর চারটি এসিতে বিস্ফোরণ ঘটেছে। গঙ্গার হাওয়ায় আগুন আরও ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যেই দমকলের ইঞ্জিনের সংখ্যা বাড়িয়ে ১০ করা হয়েছে। হাউড্রোলিক ল্যাডার নিয়ে আসা হয়েছে আগুন নেভানোর জন্য। আশপাশের বহুতল থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে ন দমকলকর্মীরা।

এরই মাঝে আবার বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। ছাদের একটি অংশ ভেঙে পড়েছে আগুন। স্থানীয় কাউন্সিলর অভিযোগ করেছেন বেআইনি নির্মাণ হয়েছে শরাফ হাউসে। সেকারণেই এই বিপর্যয়। যদিও মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন সেরকম কোনও ঘটনা তাঁর জানা নেই। তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications