কাননের 'প্রেম' নিয়ে হাটে হাড়ি ভাঙলেন! প্রেম না দল ও প্রশাসনিক কাজ, প্রশ্ন ক্ষুব্ধ মমতার

প্রেম করবেন না, দল ও প্রশাসনিক কাজ সামলাবেন? শোভন চট্টোপাধ্যায়কে এমনটাই প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রেম করবেন না, দল ও প্রশাসনিক কাজ সামলাবেন? শোভন চট্টোপাধ্যায়কে এমনটাই প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্ন নিজের ঘরে নয়, মন্ত্রিসভায় বৈঠকে এই প্রশ্ন তুলে শোভন চট্টোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীকে তিরস্কার করেন বলেই খবর। এর আগে মেয়রের পদ ছাড়াও তাঁর হাতে থাকা তিনটি দফতরের মধ্যে একটি থেকে অব্যাহতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কাননের প্রেম নিয়ে হাটে হাড়ি ভাঙলেন! প্রেম না দল ও প্রশাসনিক কাজ, প্রশ্ন ক্ষুব্ধ মমতার

নবান্নে মন্ত্রিসভার বৈঠক। পঞ্চায়েতে বোর্ড গঠনের দিনে জায়গায় জায়গায় হিংসার খবর আসছে। তা নিয়ে মন্ত্রীদের সঙ্গে আলোচনা করছেন এবং তাঁদের সতর্কও করছেন মুখ্যমন্ত্রী। এমনই এক সময়ে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ও কুলতলির ঘটনার কথা উঠে আসে। দলের তরফে শোভন চট্টোপাধ্যায় দক্ষিণ ২৪ পরগনা জেলার দায়িত্বপ্রাপ্ত। যদিও গত পঞ্চায়েত নির্বাচনের সময় তাঁকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

সূত্রের খবর অনুযায়ী, শুধু মন্ত্রিসভাতেই নয়, সারা রাজ্যের মানুষ শোভন চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করছেন বলে বৈঠকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি ঠিক কী করবেন, তা বান্ধবীর কাছে জিজ্ঞাসা করবেন কিনা, সেই প্রশ্নই মুখ্যমন্ত্রী করেন বলে জানা গিয়েছে। সেই সময় শোভন চট্টোপাধ্যায় কিছু বলার চেষ্টা করেও ব্যর্থ হন।

সরকারি কাজে শোভন চট্টোপাধ্যায়ের মনোযোগ নিয়ে প্রশ্ন উঠেছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে এর আগে একাধিকবার সতর্ক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মন্ত্রিসভার অন্য সদস্যদের সামনে বিষয়টি তুলে ধরে শোভন চট্টোপাধ্যায়কে ধমক দেন মুখ্যমন্ত্রী। বিষয়টি দল ও সরকারের অস্বস্তির কারণ হচ্ছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। অন্তত সূত্রের খবর এমনটাই।

সূত্রের খবর অনুযায়ী, দিন কয়েক আগে কয়েকটি দফতরের পর্যালোচনা বৈঠকে হাজির ছিলেন শোভন চট্টোপাধ্যায়। সেখানে ছিলেন পুর কমিশনার খলিল আহমেদও। কলকাতার রাস্তা নিয়ে মেয়রকে উপেক্ষা করে পুর কমিশনারের সঙ্গেই মুখ্যমন্ত্রী কথা বলেন বলে জানা গিয়েছে।

আলিপুর আদালতে খোরপোশ মামলায় একাধিকবার হাজিরার দিতে গিয়ে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেই নিয়ে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। সেই বিষয়টি মুখ্যমন্ত্রী ভালভাবে নেননি বলে সূত্রের খবর।

তবে নিজের পারিবারিক বিষয় নিয়ে বাইরে কোনওরকম প্রশ্নের উত্তর তিনি দেবেন না বলেই জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+