স্পেশাল অবজার্ভারের আরএসএস-যোগ, লোকসভা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন মমতার
লোকসভা ভোটের আগে তৃণমূলের ইস্তেহার প্রকাশের মঞ্চ থেকে স্পেশাল অবজার্ভারের নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
লোকসভা ভোটের আগে তৃণমূলের ইস্তেহার প্রকাশের মঞ্চ থেকে স্পেশাল অবজার্ভারের নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেশাল অবজার্ভারের সঙ্গে আরএসএস-যোগের ছবি দেখিয়ে তাঁর প্রশ্ন নিরপেক্ষতা নিয়ে। সেইসঙ্গে তৃণমূল সুপ্রিমো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রক এ রাজ্যের মানহানি করছে। এদিন মুখ্যমন্ত্রী আরও এক চাঞ্চল্যকর দাবি করেন। তিনি অভিযোগ করেন, তাঁর ফোনে আড়ি পাতা হচ্ছে।

এদিন একটি ছবি প্রকাশ করে বলেন, আরএসএসের অনুষ্ঠানে গিয়েছিলেন যে অফিসার। উর্দি পরে যাঁকে দেখা গিয়েছিল আরএসএসের মঞ্চে, সেই প্রাক্তন আইপিএস কে কে শর্মাকে স্পেশাল অবর্জাভার হিসেবে নিয়োগ করা হয়েছে। তার প্রতিবাদে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন ছোড়েন এটার নাম কি গণতন্ত্র?
এদিন মুখ্যমন্ত্রী একইসঙ্গে অভিযোগ করেন, প্রাক্তন ওই আইপিএস অফিসার শুধু নিরপেক্ষতা ভঙ্গ করেননি, খাকি উর্দিরও অবমাননা করেছিলেন। এই মর্মে তাঁরা নির্বাচন কমিশনে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারও চিঠি দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রককে।
এদিন তাঁর ফোনে আড়ি পাতা হচ্ছে বলেও অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, তাহলে তো রাজ্যের কোনও পুলিশকেই নির্বাচনের কাজে লাগানো যাবে না, কারণ তাঁরা সবাই মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শাসকদলের ঘনিষ্ঠ।












Click it and Unblock the Notifications