পুলওয়ামা-কাণ্ডে প্রশ্নে মোদী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, মমতা ছুড়লেন সপ্তবাণ
পুলওয়ামা জঙ্গি হামলায় ৪৫ জওয়ানের শহিদ হওয়ার ঘটনায় মোদী সরকারকেই কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কেন্দ্রের ব্যর্থতাতেই এত বড় ঘটনা ঘটল।
পুলওয়ামা জঙ্গি হামলায় ৪৫ জওয়ানের শহিদ হওয়ার ঘটনায় মোদী সরকারকেই কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কেন্দ্রের ব্যর্থতাতেই এত বড় ঘটনা ঘটল। কোথায় কোথায় খামতি ছিল কেন্দ্রের, একে একে সেইসব ব্যর্থতার দিকগুলিও তুলে ধরলেন মমতা। দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে মমতা প্রশ্ন তুললেন শোকদিবসে ট্রেন উদ্বোধন নিয়ে।

মোদী সরকার কাঠগড়ায় তুলতে মমতার সাত প্রশ্নবাণ
- মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, দেশের নিরাপত্তার প্রশ্ন বলে কথা, যখন এতবড় ষড়যন্ত্র রচিত হয়েছিল, কেন গোয়েন্দারা কোনও টের পেলেন না?
- তাঁর দ্বিতীয় প্রশ্ন, দেশ যখন বিপদের মুখে, তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কী করছিলেন?
- মমতা বলেন, দেশের প্রতিরক্ষায় সরকার ব্যর্থ, তদন্ত না করেই বিদেশ মন্ত্রকের দোষী চিহ্নিত করার চেষ্টাও একটা বড় ব্যর্থতা মোদী সরকারের।
- মমতা বলেন, তদন্ত না করেই বিদেশ মন্ত্রক বিবৃতি জারি করেছে, পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ হামলা চালিয়েছে।
- মমতা আরও প্রশ্ন তোলেন, কেন সংসদীয় দলের বৈঠক ডাকা হল? কেন সর্বদলীয় বৈঠক ডাকা হল না? এত বড় ঘটনা যখন সর্বদলীয় বৈঠক ডাকা উচিত ছিল।
- এদিনই বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতা বলেন, এমন শোকদিবসে কেন ট্রেন যাত্রার সূচনা করা হল?
- মমতা এ প্রসঙ্গে বলেন, দেশের এমন শোকের দিনে রাজনীতি করতে চাই না। কিন্তু রাজনীতি তো শুরু করে দেওয়া হল সেনা-জওয়ানের মৃত্যু-মিছিলেও।
উল্লেখ্য, বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ৪৫ জন জওয়ান। এই ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। আত্মঘাতী জঙ্গির ভিডিও প্রকাশ করেছে তাপা। এরপরই বিদেশমন্ত্রক বিবৃতি দিয়ে জানায়, মাসুদ আজহারকে পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছে পাকিস্তান। পাক সরকারের নিয়ন্ত্রণে এই জঙ্গি সংগঠন চলছে।












Click it and Unblock the Notifications