বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী স্থির করে দিলেন মমতা! ধরনা-মঞ্চ থেকে চমকপ্রদ প্রস্তাব
বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে, তা নিয়ে বিতর্কের শেষ নেই। বিজেপি তো প্রায়ই বিরোধী মহাজোটকে প্রায়ই খোঁচা দেয় প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে। এবার মমতাও বিজেপিকে খোঁচা দিতে ছাড়লেন না।
বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে, তা নিয়ে বিতর্কের শেষ নেই। বিজেপি তো প্রায়ই বিরোধী মহাজোটকে প্রায়ই খোঁচা দেয় প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে। এবার মমতাও বিজেপিকে খোঁচা দিতে ছাড়লেন না। মমতা পাল্টা দিলেন, যা পরিস্থিতি, তাতে মনে হচ্ছে রাজীব কুমার বিজেপির পক্ষে দেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে পারে।

ব্রিগেড থেকে ধরনা মঞ্চ
ব্রিগেড থেকে শুরু করে ধর্মতলার ধরনা-মঞ্চ। নিজেকে বিরোধী জোটের প্রধান মুখ করে তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি রাজনীতিতে প্রাসঙ্গিকতা ফিরে পেতে তিনি দেশের তাবড় নেতাদের ধর্মতলায় ধরনা-মঞ্চে নিয়ে আসেন। অনেকের সমর্থন আদায় করে নেন।

‘রাজীব কুমার কি প্রধানমন্ত্রী পদপ্রার্থী!’
এরপরই সুপ্রিম কোর্টের রায়কে শিখণ্ডি করে চন্দ্রবাবু নাইডুকে পাশে নিয়ে ধরনা প্রত্যাহারের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই বিজেপিকে একহাত নিয়ে বলেন, যেভাবে রাজীব কুমারের পিছনে পড়েছে বিজেপি, তাতে মনে হচ্ছে রাজীব কুমারকেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী করতে চায় ওঁরা।

রাজীব নাকি ধরনা-মঞ্চে!
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যপালের কাছে অভিযোগ করা আমার ধরনা-মঞ্চে নাকি রাজীব কুমার উপস্থিত ছিলেন। আমি প্রশ্ন করতে চাই, সংবাদমাধ্যমের সবাইকে, আপনারা কি তাঁকে আমার এই ধরনা-মঞ্চে দেখেছেন? তাহলে কেন এই মিথ্যা অভিযোগ করা হচ্ছে?

ঘুম কেড়েছে রাজীব কুমার
এ প্রসঙ্গেই তিনি চমকপ্রদ মন্তব্য করে বলেন, বিজেপি কি রাজীব কুমারকে ভয় পাচ্ছে? রাজীব কুমার কি ওঁদের রাতের ঘুম কেড়ে নিয়েছে? যা পরিস্থিতি তাতে রাজীব কুমার বিজেপির পক্ষে দেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতেই পারে। মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যের পর রাজীব কুমারকে ঘিরে দেশজুড়ে শোরগোলের সৃষ্টি হয়েছে। সিপি-র জনপ্রিয়তা এতটাই যে বিজেপি ওঁকে পদপ্রার্থী করতে পারে বলে প্রস্তাব দিয়ে রাখলেন মমতা।












Click it and Unblock the Notifications