Mamata Banerjee: নিরাপত্তায় ১০০ কোটি টাকা বরাদ্দ, রোগী কল্যাণ সমিতি নিয়ে বড় ঘোষণা মমতার

Mamata Banerjee: হাসপাতালগুলির নিরাপত্তায় ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত বৈঠক শেষে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রোগী কল্যাণ সমিতি নিয়েও এদিন বড় ঘোষণা করেন। বলেন, ঘোষণা অনুযায়ী সমস্ত রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হয়েছে।

সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে এখন থেকে দায়িত্ব সামলাবেন বলেও এদিন জানান প্রশাসনিক প্রধান (Mamata Banerjee) । পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান। আরজি কর হাসপাতালের (RG Kar Hospital Death) ঘটনা এখনও টাটকা। একমাসেরও বেশী সময় কেটে গিয়েছে এখনও বিচার সামনে আসেনি।

Mamata baneree

প্রতিবাদে গর্জে উঠছে মহানগরের রাজপথ। এই অবস্থায় আজ বৃহস্পতিবার দাবি মনে করিয়ে মুখ্যসচিবকে চিঠি দেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। এর মধ্যেই আজ সমস্ত সরকারি কলেজ-মেডিক্যাল কলেজের অধ্যক্ষ-সুপারদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে একাধিক বিষয়ে দীর্ঘ আলোচনা হয়।

আলোচনা শেষে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ডাক্তার সহ হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আর তা সন্তোষজনক হয়েছে বলেও দাবি করেন। শুধু তাই নয়, বেশ কিছু কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। কিন্তু বাংলায় বন্যা অবস্থা ভয়ঙ্কর। তাই কাজে দেরি লাগছে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, নিরাপত্তায় ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান। একই সঙ্গেডাক্তারদের জন্য রেস্ট রুম, মহিলাদের জন্য ব্যবস্থা সবটাই থাকছে বলেও এদিন জানান।

অন্যদিকে হাসপাতালগুলিতে বায়োমেট্রিক চালু করার কথা গত শুনানিতে জানায় সুপ্রিম কোর্ট। সেই পর্যবেক্ষণে এদিন মমতা বলেন, হাসপাতালগুলিতে বায়োমেট্রিক সিস্টেম চালু করার কথা বলা হয়েছে। যারা বাইরে থেকে কাজ করতে আসছে তাদের তথ্য রাখার কথাও বলা হয়েছে।

পাশাপাশি ঘোষণা অনুযায়ী সমস্ত রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হয়েছে বলেও এদিন জানান প্রশাসনিক প্রধান। তাঁর কথা অনুযায়ী, দায়িত্ব সামাল দেবেন এখন থেকে অধ্যক্ষ। সেখানে থাকবেন একজন জুনিয়র ডাক্তার, একজন সিনিয়র ডাক্তার বা বিভাগীয় প্রধান। এমনকি নার্সদের তরফেও একজনকে রাখা হবে। পাশাপাশি জনপ্রতিনিধিদের একজন থাকবে। তাঁরাই হাসপাতালের দায়িত্বগ্রহণ করবেন বলে দাবি মুখ্যমন্ত্রীর।

অন্যদিকে যে সমস্ত জায়গায় খামতি থাকছে সেখানগুলি মুখ্যসচিব এবং সুরজিত কর পুরকায়স্ত দেখে নেবেন বলে জানান। সাস্থ্যের পাশাপাশি পুজো সহ বন্যা নিয়েও এদিন কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+