Mamata Banerjee: রাজ্যপালের মানহানির মামলাকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে গেলেন মুখ্যমন্ত্রী

রাজভবনের মহিলা কর্মীকে যৌন নিগ্রহরে ঘটনা নিয়ে রাজ্যপালকে আক্রমণ করায় কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন সিভিআনন্দ বোস। সেই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দেন যে আগামী ১৪ অগাস্ট পর্যন্ত রাজ্যপালের বিরুদ্ধে কোনও মানহানিকর মন্তব্য করা যাবে না।

কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চে আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখনও কোন বিচারপতির ডিভিশন বেঞ্চে কবে এই মামলার শুনানি হবে সেটা জানা যায়নি। তবে আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

Mamata Banerjee

এদিকে রাজ্যপালের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি কৃষ্ণা রাও পর্যবেক্ষণে বলেছেন, মামলাকারীর দাবি বেশ কিছু মন্তব্যে তাঁর মর্যাদাহানি হয়েছে। এমন মন্তব্য থেকে বিরত থাকার কথা বলেন বিচারপতি। প্রসঙ্গত উল্লেখ্য রাজভবনের মহিলা কর্মীর। অভিযোগের প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন রাজভবনে যেতে ভয় পাচ্ছেন মেয়েরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরেই কলকাতা হাইকোর্টে মানহানির মামলা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

সিঙ্গিল বেঞ্চে মামলার শুনানির সময় মুখ্যমন্ত্রী আইনজীবী বলছেন রাজভবনের মহিলাকর্মীর অভিযোগের প্রেক্ষিতেই তিনি এই মন্তব্য করেছিলেন। এর মধ্যে কোনও ব্যক্তি আক্রমণের বিষয় নেই। কারণ মুখ্যমন্ত্রীর কাছে মহিলারা তাঁদের উদ্বেগের কথা জানিয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য বরানগরের বিধায়িকা সায়ন্তিকাকে রাজভবনে শপথের জন্য ডেকে পাঠানো হয়েছিল। তার পরেই মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজভবনে মহিলারা যেতে ভয় পাচ্ছেন।

আদালতে মুখ্যমন্ত্রীর আইনজীবী আরও বলেছেন রাজ্যের মহিলাদের সুরক্ষার দায়িত্ব রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরে। তাই তিনি চোখ বন্ধ করে থাকতে পারেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এই নিয়ে তাঁর মতামত প্রকাশ করার অধিকারও রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+