Mamata Banerjee: বাড়ির কালীপুজোয় ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়, খুন্তি হাতে ভোগ রান্না থেকে লিখে ফেললেন গানও

Mamata Banerjee: প্রতিবছরই কালীঘাটের বাসভবনে কালীপুজোর (Kalipuja 2024) আয়োজন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এই বছরে ৪৭ বছরে পড়ল মমতার বাড়ির পুজো। সোশ্যাল মিডিয়ায় প্রতিমার ছবি শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী। কালীপুজোর আয়োজন থেকে ভোগ রান্না, সকাল থেকেই ব্যস্ত থাকেন মমতা। এবছরও তার ব্যতিক্রম নেই।

তিথি মেনে বৃহস্পতিবার রাতেই কালীপুজো মুখ্যমন্ত্রীর বাড়িতে। এদিন সোশ্যাল মিডিয়ায় রাজ্যবাসীকে কালীপুজোর শুভেচ্ছাও জানান মমতা। ধানের শিস, কুলোতে সেজে উঠেছে মুখ্যমন্ত্রীর বাড়ির মণ্ডপ। অতিথি আপ্যায়ণের পাশাপাশি দেবীর আরতির সময় কাঁসর ঘণ্টা হাতেও দেখা গেল তৃণমূল সুপ্রিমোকে।

MAMATA BANERJEE

সন্ধের পর থেকে যথারীতি ভোগের (Mamata prepares Bhog) আয়োজনেও সামিল হতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। বাকি পাঁচজনের সঙ্গে খুন্তি হাতে নিজেই ভোগ রান্না করলেন মমতা। কালীঘাটের (Kalighat House) বাড়ির হেঁশেল থেকে ধরা পড়ল সেই ছবি।

দুর্গাপুজোর পর এবার কালীপুজো নিয়ে গানও (Mamata Writes Song) লিখেছেন মমতা। এক্স হ্যান্ডেলে পোস্ট করেন সেই ভিডিয়ো। গানের নাম দিয়েছেন 'আলোর সাথে নিশীথ রাতে মা এসেছেন ঘরে।' গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন (Indranil Sen)।

পোস্টে মমতা লেখেন, 'আমার বাড়ির ব্রহ্মময়ীর চরণে শতকোটি প্রণাম জানাই। মায়ের স্নেহাশিসে মা - মাটি - মানুষের কল্যাণ হোক - এই প্রার্থনা আমার। ১৯৭৮ সালে প্রথম আমার মা এই পুজো শুরু করেন। এই বছর তা ৪৭ বছরে পা দিল।'

মমতা আরও লেখেন,'আমি যেন আজীবন এইভাবেই মায়ের সেবা করতে পারি - মায়ের চরণে এই কামনা আমার। সকলকে জানাই দীপাবলি (Diwali 2024) এবং কালীপুজোর আগাম আন্তরিক শুভনন্দন।'

এদিকে কালীপুজোয় সকাল থেকেই ভক্ত সমাগম শহরের দুই কালীক্ষেত্র কালীঘাট, দক্ষিণেশ্বরেও। দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে অভিনব উদ্যোগ মন্দির কর্তৃপক্ষের। ৩০ জন মহিলা ঢাকি ঢাক বাজিয়ে ও কুলো চামর নিয়ে নৃত্যের মধ্যে দিয়ে মাতিয়ে তুললেন মন্দির প্রাঙ্গণ। ভক্তদের ভিড় ফিরিঙ্গি কালীবাড়ি, ঠনঠনিয়া কালীবাড়িতেও, লেক কালীবাড়িতেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+