এই বিষয়ে মোদীর সিদ্ধান্তের পাশেই মমতা! জেনে নিন বিস্তারিত

বেসরকারি ক্ষেত্রের পেশাদারদের জন্য ১০ টি যুগ্ম সচিব পদের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্র। মোদী সরকারের এই সিদ্ধান্তে আপত্তির কিছু দেখছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

বেসরকারি ক্ষেত্রের পেশাদারদের জন্য ১০ টি যুগ্ম সচিব পদের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্র। মোদী সরকারের এই সিদ্ধান্তে আপত্তির কিছু দেখছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, যদি প্রতিভাবান ব্যক্তি তাদের উন্নত পেশাগত যোগ্যতা এবং দক্ষতা নিয়ে কেন্দ্রীয় সরকারে যোগ দেয় তাহলে আপত্তির কিছু নেই। তবে এই বিষয়ে তাঁর কিছু উদ্বেগ রয়েছে ।

এই বিষয়ে মোদীর সিদ্ধান্তের পাশেই মমতা! জেনে নিন বিস্তারিত

ফেসবুক পোস্টে বেসরকারি ক্ষেত্রের জন্য যুগ্মসচিবের পদ নিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য

সাম্প্রতিক প্রচার মাধ্যমের সংবাদ অনুসারে, ভারতের সরকার ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ১০ টি গুরুত্বপূর্ণ যুগ্মসচিব পদে নিয়োগের জন্য আবেদন জানিয়েছে ।

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, তাঁর দৃষ্টিভঙ্গিতে এই সিদ্ধান্তে কোন আপত্তি নেই। যদি প্রতিভাবান ব্যক্তি তাদের উন্নত পেশাগত যোগ্যতা এবং দক্ষতা নিয়ে কেন্দ্রীয় সরকারের কাজে যোগ দেয়, তাতে আপত্তি নেই । কিন্তু এই বিষয়ে তাঁর কিছু উদ্বেগ রয়েছে ।

বর্তমানে সর্বভারতীয় পর্যায়ে কেন্দ্রীয় সরকারি চাকরির ক্ষেত্রে যুগ্মসচিব পর্যায়ের অফিসাররা গোপনীয়তা বজায় রেখে সরকারের সঙ্গে কাজ করেন। ইউপিএসসি-র মতো সাংবিধানিক সংস্থার মাধ্যমে তাঁরা নিযুক্ত হয়ে থাকেন। কাজের ক্ষেত্রে তাঁরা রাজনৈতিকভাবে নিরপেক্ষ হয়েই কাজ করেন। এর থেকে সরে যাওয়াটা দেশের পক্ষে মঙ্গলজনক হবে না বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর মতে, তিনি মনে করেন চালু প্রথা থেকে সরে যাওয়া, মানে বেসরকারি প্রফেশনালদের নিয়োগ সরকারি কাজকে লঘু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

সেই জন্য বিষয়টি নিয়ে এই প্রক্রিয়ার সঙ্গে আলোচিত ব্যক্তিবর্গকে যুক্ত করে বিতর্কের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত নিয়ে সরব পশ্চিমবঙ্গের বিরোধীরা। তাদের কটাক্ষ একদিকে ফেডারেল ফ্রন্টের ডাক দিয়ে, মোদীর দিকের দরজাও খোলা রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দিন দুয়েক আগে বেসরকারি ক্ষেত্রের পেশাদারদের জন্য ১০ টি যুগ্ম সচিব পদের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় কেন্দ্র। মোদী সরকারের যুক্তি, নতুন ভাবনা, প্রশাসনে নতুন দৃষ্টিভঙ্গী এবং অফিসারদের অভাব মেটাতেই এই সিদ্ধান্ত।

সরকারের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ বছরের চুক্তিতে হবে এই নিয়োগ। বয়স হতে হবে ৪০-এর ওপর এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, সেরা প্রতিভাদের কাজে লাগাতেই এই সিদ্ধান্ত। সরকারের যুক্তি সচিবদের একটি কমিটি এবং নীতি আয়োগের সুপারিশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বিরোধীরা। প্রশাসনিক কাজে সঙ্ঘী এবং বিজেপির লোক ঢোকাতেই এই প্রচেষ্টা বলে অভিযোগ করেন কংগ্রেস মুখপত্র পিএল পুনিয়া। অন্যদিকে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ইউপিএসসি ও এসএসসিকে এড়িয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তোলেন। বিষয়টিতে তফশিলি জাতি, উপজাতিদের সংরক্ষণের বিষয়টি কী ভাবে হবে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+