নির্দল কাঁটা তুলতে কড়া হলেন মমতা, পঞ্চায়েত ভোটের পর ‘সুযোগসন্ধানী’দের স্পষ্ট বার্তা

রাজ্যে পঞ্চায়েত ভোট মিটলেও নির্দল কাঁটা পিছু ছাড়ছে না তৃণমূল কংগ্রেসকে। সেই নির্দল কাঁটা তুলতে এবার কড়া বার্তা দিল দল।

রাজ্যে পঞ্চায়েত ভোট মিটলেও নির্দল কাঁটা পিছু ছাড়ছে না তৃণমূল কংগ্রেসকে। সেই নির্দল কাঁটা তুলতে এবার কড়া বার্তা দিল দল। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হল, এবার নির্দল প্রার্থীরা দলের সরকারি প্রার্থীর বিরুদ্ধে জিতলেও তাঁদের দলে নেওয়া হবে না। ভোটের পরই তৃণমূল এই কড়া অবস্থানের কথা জানিয়ে দিল।

নির্দল কাঁটা তুলতে কড়া হলেন মমতা, পঞ্চায়েত ভোটের পর ‘সুযোগসন্ধানী’দের স্পষ্ট বার্তা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলকে নির্দেশ দিয়েছেন, যাঁরা দলের হুইপ অমান্য করে নির্দল হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়েছেন, তাঁদের দলের ফিরিয়ে নেওয়া হবে না। এমনকী বিজয়ী প্রার্থীদেরও দলে নেওয়া হবে না বলে জানানো হয়েছে তৃণমূল নেতৃত্বের তরফে। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, বোর্ড হাতছাড়া হলেও নির্দল প্রার্থীদের সাহায্য নেওয়া হবে না।

সোমবার ভোটপর্বে বহু তৃণমূল প্রার্থী নির্দল প্রার্থীদের বাধার মুখে পড়েছেন। তৃণমূলে টিকিট না পাওয়ায় আগাগোড়া তারা দলীয় প্রার্থীর বিরোধিতা করে গিয়েছে। এটা তৃণমূল কিছুতেই মেনে নেবে না। যে সমস্ত তৃণমূলকর্মী নির্দল প্রার্থী হয়ে লড়াইয়ের ময়দানে নেমেছেন, তাঁদের সুযোগসন্ধানী তকমা দিতেও কুণ্ঠা করেনি দল।

পার্থ চট্টোপাধ্যায় বলেন, নির্দল হয়ে জিতে যাঁরা ভাবছেন, সুযোগের সদ্ব্যবহার করে দলে ঢুকে পড়বেন, সুযোগসন্ধানী সেই সমস্ত সদস্যদের দলে ঠাঁই দেওয়া হবে না। বোর্ড গঠনে সমস্যা হলেও সিদ্ধান্ত বদল করবে না তৃণমূল কংগ্রেস। নির্দল প্রার্থী বা নির্দল সদস্যদের দলে ফেরানোর কোনও প্রশ্নই নেই বলে জানিয়ে দেন পার্থবাবু।

এদিকে রাজ্যের ভোটে যে সন্ত্রাস হয়েছে, তার দায় বিজেপি, সিপিএম ও কংগ্রেসের উপর চাপিয়েছে তৃণমূল কংগ্রেস। এমনকী কেন্দ্রীয় সরকারের অঙ্গুলিহেলনেই রাজ্যের ভোটে সন্ত্রাস হয়েছে বলে অভিযোগ করেন পার্থ চট্টোপাধ্যায়। এই প্রেক্ষিতে কমিশনের কাছে ৫০টি নালিশের চিঠি পাঠিয়েছে তৃণমূল।

সেইসঙ্গে পার্থবাবুর অভিযোগ, তৃণমূলকে হারাতে বিজেপি, সিপিএম, কংগ্রেস জোট বেঁধেছে। কোনও আদর্শের ভিত্তিতে এই জোট হয়নি। এই জোটের একটাই লক্ষ্য তৃণমূলকে হারানো। মানুষ তা প্রত্যাখ্যান করেছেন বলেই আমাদের বিশ্বাস, জানান পার্থ চট্টোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+