Howrah Mangalahat Fire: মঙ্গলাহাটের ভয়াবহ অগ্নিকাণ্ডের পিছনে ষড়যন্ত্র! সিআইডি তদন্তের নির্দেশ মমতার

Howrah Mangalahat Fire: হাওড়ার মঙ্গলাহাটের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাই শহীদ সমাবেশ থেকে সরাসরি হাওড়া ময়দানের মঙ্গলাহাট পরিদর্শনে যান তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। গোটা বাজার পরিদর্শন করেন তিনি।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেন, জমিজট মিটিয়ে আবার পুনরায় মঙ্গলাহাট নির্মান করা হবে। তবে রাজ্য সরকারের অধীনে থাকা যে জমিগুলিতে দোকান ছিল সেখানে রাজ্য সরকার বিল্ডিং বানিয়ে দেবে। তবে এদিন বক্তব্য রাখতে গিয়ে কার্যত ষড়যন্ত্রের ইঙ্গিত করেন প্রশাসনিক প্রধান।

Mamata Banerjee

তিনি বলেন ১৯৮৭ সালে এখানে একবার আগুন লেগেছিল। এখন আবার লাগলো। এই আগুন কেউ লাগিয়ে দিচ্ছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, এরপরেই সিআইডি তদন্তের নির্দেশ তিনি দিয়েছেন বলেই জানা গিয়েছে। অন্যদিকে জমি জট কাটাতেও উদ্যোগী হন মুখ্যমন্ত্রী।

শুধু তাই নয়, একটি কমিটি গঠনের ঘোষণা করেন তিনি। যেখানে দমকলমন্ত্রী, মন্ত্রী অরূপ রায়, দমকলের একজন, হাওড়ার পুলিশ কমিশনার, বিপর্যয় মোকাবিলা দফতরের একজন ও পুলিশের একজন নিযুক্ত থাকবেন। মূলত এই জমিটি কার সেটিই কমিটিই খতিয়ে দেখবে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, হাওড়ার মঙ্গলাহাটে বারবার কেন আগুন লাগছে সেটিও এই কমিটি খতিয়ে দেখবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর কথায়, এখানে বারবার আগুন লাগছে। কেউ জ্বালিয়ে দিচ্ছে কিনা কিংবা কোনও মোটিভ কাজ করছে কিনা তা খতিয়ে দেখবে এই কমিটি। অন্যদিকে মঙ্গলহাটে থাকা ইউনিয়নগুলিকে নিয়ে বৈঠক হবে। অন্যদিকে ষড়যন্ত্র নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে জানা যাচ্ছে কেরোসিনের গন্ধ বের হচ্ছিল নাকি। যদিও এর তদন্ত সিআইডির হাতে দেওয়া হয়েছে। তারা তদন্ত করছে। পাশাপাশি কারোর যদি কাউকে সন্দেহ হয় তাহলে তারা থানায় অভিযোগ করবেন । পুলিশ তদন্ত করবে বলেও এদিন মুখ্যমন্ত্রী জানান।

উল্লেখ্য, হাওড়ার জনপ্রিয় এবং প্রাচীণ মঙ্গলহাট পুড়ে খাক। রাতারাতি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে মঙ্গলাহাট। সূত্রের খবর বৃহস্পতিবার মঙ্গলাহাটে বিধ্বংসী আগুন লগে। দমকলের ১৪টি ইঞ্জিন রাতভর চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ৫০০০ বর্গফুট এলাকা জুড়ে রয়েছে এই মঙ্গলাহাট। সম্পূর্ণটাই ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+