হুমকির কাছে মাথা নত করব না, অন্যায়কে সাপোর্ট করব না! সাবধান করলেন মমতা

হুমকির কাছে মাথা নত করব না, অন্যায়কে সাপোর্ট করব না! সাবধান করলেন মমতা

হুমকির কাছে মাথা নত করব না। আর অন্যায়কেও সাপোর্ট করব না। তা আমার নেশাও নয়, পেশাও নয়। সরকারি অনুষ্ঠান থেকেই নাম না করে তাঁর ক্যাবিনেটের পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে বিরোধী দলগুলিতে সাবধান করে দেন দয়া করে আগুন নিয়ে খেলবেন না। আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না।

আহত সিংহ কিন্তু ভয়ঙ্কর!

আহত সিংহ কিন্তু ভয়ঙ্কর!

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার যদি সম্মানহানি করার চেষ্টা করেন তাহলে মনে রাখবেন, আহত সিংহ কিন্তু ভয়ঙ্কর। তিনি সাফ জানিয়েছেন, তিনমাসে ফয়সালা করতে হবে এই মামলার। অন্যায় করলে শাস্তি হবে। সঠিক সময়ের মধ্যে বিচার হোক। তা না হলে বিচারের বাণী কেন নীরবে নিভৃতে কাঁদবে।

ভুল করাটাও একটা অধিকার!

ভুল করাটাও একটা অধিকার!

এদিন নজরুল মঞ্চে রাজ্য সরকারের পুরস্কার প্রদান অনুষ্ঠানে মমতা বলেন, আমি মর্মাহত, শোকহত কয়েকটি রাজনৈতিক দলের আচরণে। মনে রাখতে হবে ভুল করাটাও একটা অধিকার। কেউ যদি জেনে বুঝে ভুল করে তাঁকে শাস্তি দেওয়া দরকার। কিন্তু অজ্ঞানে যদি কেউ ভুল করে তবে তাঁকে ভুল শোধরানোর সময় দিতে হবে। আমি যদি ভুল করি, আমারও শাস্তি হওয়া উচিত। তবে আমি জ্ঞানত কোনও ভুল করি না, কাউকে ভুল করতে দিই না। তবে কেউ অন্যায় করলে তার সমর্থন করতে পারব না। তাই যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড।

পিএম কেয়ার্সের টাকা কোথায় গেল?

পিএম কেয়ার্সের টাকা কোথায় গেল?

মমতা বলেন, আমি এখনও জানি না এর মধ্যে কে কে আছে, কীভাবে আছে। এটা ট্র্যাপ কী না সেটাও দেখতে হবে। এরপরই তিনি প্রশ্ন তোলেন পিএম কেয়ার্স ফান্ডের টাকা নিয়ে। তিনি বলেন পিএম কেয়ার্সের টাকা কোথায় গেল? সেটাও দেখা দরকার। তা না দেখে শুধু আমাদের বিরুদ্ধে কাদা ছিটোবে, তা মেনে নেব না। মনে রাখবেন, আলকাতরা আমার হাতেও আছে।

পারসেপশন পাল্টাতে এই ইডি হানা!

পারসেপশন পাল্টাতে এই ইডি হানা!

হঠাৎ ইডি হানায় তিনি একহাত নেন বিজেপিকে। মমতা বলেন, পারসেপশন পাল্টাতে এই ইডি হানা কি না তাও দেখতে হবে। কেননা একুশের জুলাইয়ের বিরাট সমাবেশের পর ভয় পেয়ে বিজেপি এসব করতে পারে। একুশে জুলাই তৃণমূলের সমাবেশ হল। তারপর দিনই অর্থাৎ ২২ জুলাই ভোরে হানা দিল ইডি, এর পিছনে কোনও চক্রান্ত থাকলেও থাকতে পারে বলে মনে করছেন মমতা।

ভয় পাই না, আন্দোলনেই আমার জন্ম

ভয় পাই না, আন্দোলনেই আমার জন্ম

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সরকারি অনুষ্ঠানে এই বিতর্কিত প্রসঙ্গ উত্থাপন নিয়ে ব্যক্তিগতভাবে ক্ষমতা চেয়ে নেন। বলেন, আমি মুখ না খুললে সংবাদমাধ্যম বলত ভয় পেয়ে গিয়েছে। আমি তো ভয় পাই না। আন্দোলনের মধ্যে দিয়ে আমার জন্ম। আমাদের দল আদর্শে তৈরি হয়েছে, আমার দলে বিত্তবান চাই না, বিবেকবান চাই

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+