'ভালবাসার চেয়ে বড় ধর্ম হতে পারে না, কীসের লড়াই-যুদ্ধ', কালীঘাটে দাঁড়িয়ে মুর্শিদাবাদ নিয়ে বার্তা মমতার
Mamata Banerjee on Murshidabad violence: মানুষকে ভালবাসার চেয়ে বড় ধর্ম আর কিছুতে হতে পারে না। একাই আসি আবার একাই চলে যেতে হয়। তাহলে কীসের লড়াই, কীসের দাঙ্গা? নাম না করে মুর্শিদাবাদ ইস্যুতে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী কেউ যাতে প্ররোচনায় পা না দেন সেই কথাও বলেন। আজ সোমবার বহু প্রতীক্ষিত কালীঘাটের স্কাইওয়াকেরর উদ্বোধন করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
আর সেই মঞ্চ থেকে গত কয়েকদিন ধরে চলা মুর্শিদাবাদ নিয়ে বার্তা দেন। একই সঙ্গে কেন এই লড়াই? কেন দাঙ্গা, যুদ্ধ বা অশান্তি তা নিয়েও প্রশ্ন তোলেন। যা খুবই তাৎপর্যপূর্ণ (Mamata Banerjee on Murshidabad violence) বলেই মনে করা হচ্ছে।

এদিন মমতা আরও বলেন, কারোর উপর আঘাত আসলে, অবহেলিত হলে, শোষিত হলে, আমরা পাশে গিয়ে দাঁড়ায়। তা সে যে ধর্মেরই হোক না কেন সবার পাশে দাঁড়ানো হয়। মুখ্যমন্ত্রীর কথায়, মানুষকে ভালবাসার চেয়ে বড় ধর্ম আর কিছুতে হতে পারে না। যখন আমরা জন্মাই, পৃথিবীতে একাই আসি। আবার যখন চলে যাই একাই যাই। তাহলে কীসের লড়াই কিসের দাঙ্গা? কিসের যুদ্ধ? কিসের অশান্তি? প্রশ্ন মুখ্যমন্ত্রীর।
মানুষকে ভালোবাসলে সবকিছু জয় করা যায় বলেও মন্তব্য। তাঁর কথায়, তুমি যদি নিজেকে বিচ্ছিন্ন করে রাখেন তাহলে জয় করা যায় ন। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নাম না করে মুর্শিদাবাদ প্রসঙ্গে আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সবার আছে। তবে তা অবশ্যই শান্তিপূর্ণ ভাবে হবে। এমনকী অনুমতি নিয়ে যে তা করতে হবে তাও স্মরণ করিয়ে দেন। ফলে কখনই যাতে কেউ হাতে আইন তুলে না নেন সেই কথা বলেন।
মুখ্যমন্ত্রীর কথায়, আইনের ভক্ষক দরকার নেই। আইনের রক্ষক আছে আমাদের। ফলে কোনও প্ররোচনায় কেউ যাতে না পা দেন সেই কথাও মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। এই বিষয়ে কথা বলতে গিয়ে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানান। প্রশাসনিক প্রধানের কথায়, ধর্ম বলতে আমরা বুঝি ভক্তি, স্নেহ, মানবতা, শান্তি, সৌহার্দ্য, সংস্কৃতি। ফলে বাংলার মাটি শান্তির মাটি। শান্তি বজায় রাখুন। বাংলার মাটিকে ভালবাসুন। প্ররোচনার সময় মাথা ঠান্ডা রাখাটাই আসল জয় বলেও উল্লেখ। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications