বিসর্জন মামলায় ভাঙলেও মচকাবেন না মমতা, আজই যাচ্ছেন সুপ্রিমকোর্টে

বিসর্জন নিয়ে হাইকোর্টে ধাক্কা খাওয়ার পরই সুপ্রিমকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, আজই সম্ভবত হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টে মামলা করতে চলেছে রাজ্য সরকার।

বিসর্জন নিয়ে হাইকোর্টে ধাক্কা খাওয়ার পরই সুপ্রিমকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আজই সম্ভবত হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টে মামলা করতে চলেছে রাজ্য সরকার। হাইকোর্টে নিয়ে প্রশাসনিক বৈঠকের পরই এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর।

বিসর্জন মামলায় ভাঙলে মচকাবেন না মমতা, আজই যাচ্ছেন সুপ্রিমকোর্টে

বৃহস্পতিবারই বিসর্জন মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের নির্দেশিকা খারিজ করে দিয়েছে। আদালত সাফ জানিয়ে দিয়েছে, মহরমের দিনেও বিসর্জন হবে এবং আইন-শৃঙ্খলার দায়িত্ব নিতে হবে রাজ্যের পুলিশ-প্রশাসনকেই। সেইসঙ্গে তাজিয়া ও বিসর্জনের রুটও নির্দিষ্ট করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই নির্দেশের পর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীও জানিয়ে দিয়েছেন, কেউ গলা কেটে দিলেও তাঁর ওপর সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না। তড়িঘড়ি প্রশাসনিক বৈঠকও ডাকেন মুখ্যমন্ত্রী। সেখানেই আদালতের নির্দেশ নিয়ে আলোচনার পরই ঠিক হয় যে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হবে রাজ্য সরকার।

বিসর্জন মামলায় ভাঙলে মচকাবেন না মমতা, আজই যাচ্ছেন সুপ্রিমকোর্টে

বৈঠকেই ঠিক হয় শুক্রবারই সুপ্রিমকোর্টে আবেদন করা হবে। কিন্তু সেখানেও একটা সমস্যা দেখা দিয়েছে। কারণ শুক্রবারের পর এক সপ্তাহের জন্য সুপ্রিমকোর্টে ছুটি হয়ে যাবে। সেইসময়ে কোনও ভ্যাকেশন বেঞ্চও বসবে না। ফলে আজ মামলা গ্রহণ হলেও সেই শুনানি কবে হবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। তবে আইন বিশেষজ্ঞদের মতে অনেক ক্ষেত্রেই মামলার গুরুত্ব বিচার করে ছুটির মধ্যেও বিষেশ আদালত বসানো হয়। তবে রাজ্য সরকারের ক্ষেত্রেও তা খাটবে কিনা তা এখনই বলা যাচ্ছে না।

বিসর্জন মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারেক পরাস্ত করে রাজনৈতিক লড়াইয়ে বিজেপি বেশ কিছুটা এগিয়ে গিয়েছে বলেই মত রাজনৈতিক মহলের। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কথাতেও তা ফুটে উঠেছে। মুখ্যমন্ত্রী আবারও অভিযোগ করেছেন যে কেন্দ্রর তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে। ফলে বিজেপি যাতে কোনওমতেই এক চুলও জমি না পায় সেকারণেই তড়িঘড়ি সুপ্রিমকোর্টে যাওয়ার সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+