বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে টাউন হলে বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী

স্বাস্থ্যের পর মুখ্যমন্ত্রীর নজরে এবার শিক্ষা। ফি বৃদ্ধি থেকে একাধিক বিষয়ে তিনি টাউন হলে এই মুহূর্তে বৈঠকে বসেছেন।

স্বাস্থ্যে দাওয়াইয়ের পর এবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে নজর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মোটা অঙ্কের ডোনেশন ও লাগামছাড়া বেতন বৃদ্ধির অভিযোগ মাত্রাছাড়া হয়ে উঠেছে রাজ্যে। মুখ্যমন্ত্রী বুধবার টাউন হলে বৈঠকে বসেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে। এদিন অন্তত ৫০টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সদস্য উপস্থিত হয়েছেনে এই বৈঠকে।

এদিন বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষ ও সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত আছেন বলে জানা গিয়েছে।মার্চের প্রথম সপ্তাহে বেসরকারি হাসপাতালগুলিকে নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর বিধানসভা তিনি পাস করান ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট বিল। সেদিনই তিনি বিধানসভা থেকে বার্তা দেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির বাড়বাড়ন্ত রোখার।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে টাউন হলে বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী

সেইজন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরই তিনি বৈঠকে বসার কথা বলেছিলেন শিক্ষা প্রতিষ্ঠানগুলির সদস্যদের নিয়ে। মুখ্যমন্ত্রীর সেই বার্তার পরও সম্বিৎ ফেরেনি স্কুল কর্তৃপক্ষের। তারপরও অনেক স্কুলে ভর্তি ও বেতন বৃদ্ধি নিয়ে একই সমস্যা তৈরি হয়েছে। তাই বিলম্ব হলেও এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সহবত শেখাতে চান মুখ্যমন্ত্রী। সেই কারণেই এদিন তিনি টাউন হলে বৈঠকে বসেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+