পুজোর টাকা বিলিতেও দুর্নীতি! ইস্যু বদলাতে পরিকল্পনা মমতার, বিস্ফোরক মহঃ সেলিম

আরএসএস (RSS) -এর কেউ কেউ ভাল, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এই মন্তব্যের তীব্র সমালোচনা করলেন সিপিএম (CPIM) রাজ্য সম্পাদক মহঃ সেলিম (MD Salim)। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় হাম তথা সিপিএমকে বাংল

আরএসএস (RSS) -এর কেউ কেউ ভাল, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এই মন্তব্যের তীব্র সমালোচনা করলেন সিপিএম (CPIM) রাজ্য সম্পাদক মহঃ সেলিম (MD Salim)। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় হাম তথা সিপিএমকে বাংলা ছাড়া করতে আরএসএস-এর সাহায্য প্রার্থনা করেছিলেন। বলেছিলেন, আরএসএস দেশপ্রেমিকদের সংগঠন। মোদী-মমতাকে একই পংক্তিতে ফেলে আক্রমণ করেছেন তিনি।

বর্ধমানে পুলিশের বিরুদ্ধে অমানবিক ব্যবহার

বর্ধমানে পুলিশের বিরুদ্ধে অমানবিক ব্যবহার

সিপিএম রাজ্য সম্পাদক এদিন বুধবার বর্ধমান শহরে সিপিএম-এর মিছিলে পুলিশের অমানবিক ব্যবহারের অভিযোগ করেছেন। তিনি বলেছেন, প্রথমে যেখানে ভিড় নিয়ন্ত্র করার কথা, সেখানে প্রথমেই টিয়ার গ্যাসের সেল ছোঁড়া হয়েছে। তারপরে জল কামান। তারপরে লাঠি চার্জ। বুধবারের কর্মসূচিতে কোথায় এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিল, তা নিয়ে প্রশ্ন করেন তিনি।

মারধর, ধর্ষণের ভয় দেখিয়েছে পুলিশ

মারধর, ধর্ষণের ভয় দেখিয়েছে পুলিশ

মহঃ সেলিম এদিন অভিযোগ করেছেন, রাজ্যে অপরাধীদের সঙ্গে যা করা হয় না তা বুধবার করা হয়েছে আভাস রায়চৌধুরীর ওপরে। অন্যদিকে পৃথা তাকে চুলের মুটি ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং ধর্ষণের ভয় দেখানো হয়েছে। যা কোনও দিন এই রাজ্যে হয়নি বলেও দাবি করেছেন তিনি। পুলিশ একমাত্র খুনের ধারা-সহ সব ধারা দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। তিনি অভিযোগ করেছেন বুধবার কর্মসূচিতে আসা গাড়িগুলিতে ভাঙচুর করেছে তৃণমূল আর বৃহস্পতিবার দেওয়ান দিঘিতে পুলিশের সামনে পার্টি অফিসে হামলা চালানো হয়েছে।

পুজোর টাকা বিলিতেও দুর্নীতি

পুজোর টাকা বিলিতেও দুর্নীতি

মহঃ সেলিম এদিন অভিযোগ করেছেন পুজোয় সরকারি টাকা বিলিতেও দুর্নীতি হয়েছে। আদালতে করা মামলায় যখন গতবছরের ইউটিলাইজেশন সার্টিফিকেট চাওয়া হয়েছে, সেই সময় বুধবার সবকটি পুজো কমিটির কাছ থেকে সাদা কাগজে সই করিয়ে, স্ট্যাম্প মেরে কাগজ জমা নেওয়া হয়েছে। এব্যাপারে অডিও তাদের কাছে রয়েছে বলে তিনি জানিয়েছেন। এই অডিও আদালতে জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সেলিম বলেছেন দুর্গাপুজো ছিল স্বনির্ভর, এখন তা আর নেই।

ইস্যু বদলাতে পরিকল্পনা

ইস্যু বদলাতে পরিকল্পনা

এদিন সিপিএম রাজ্য সম্পাদক অভিযোগ করেছেন, পার্থ-অনুব্রত ইস্যু সবার সামনে। সেই ইস্যুকে মানুষের সামনে থেকে ঘোরাতে ইউনেসকোকে ধন্যবাদ জানাতে রাস্তায় নেমেছেন তিনি। এদিন বিভিন্ন সংগঠমের তরফে শান্তি মিছিলের ডাক দিয়েছিল। কিন্তু সেই মিছিলের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। সেলিম বলেছেন ১৯৮২ সাল থেকে ১ সেপ্টেম্বর শান্তি মিছিলের আয়োজন হয়ে আসছে আন্তর্জাতিক পর্যায়ে। তিনি বলেছেন, মানুষ আরও প্রতিবাদে নামবে।
মহঃ সেলিম বলেন কেন্দ্রে যেমন মোদী বলছেন, তারা ছাড়া কোনও পরিকল্পনা হত না, ঠিক তেমনই রাজ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় তাই করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+