Mamata Banerjee: 'পিছন থেকে ধাক্কার অনুভূতি', মুখ্যমন্ত্রীর পড়ে যাওয়ার ঘটনার তদন্তে পুলিশ
কপালে চারটে সেলাই নিয়ে নিয়ে বাড়ি ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর এই পড়ে যাওয়ার নেপথ্যে পুশড ফ্রম বিহাইন্ড কজ রয়েছে। অর্থাৎ পিছ ন থেকে ধাক্কা অনুভূতি তৈরি হওয়ার কারণেই তিনি পড়ে গিয়েছিলেন।
কিন্তু নিজের বাড়িকে কীভাবে পড়ে গেলেন মমতা। কে তাঁকে ধাক্কা দিল পিছন থেকে। এই নিয়ে কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে। কলকাতা পুলিশেরক একটি বিশেষ দল ইতিমধ্যেই তৎপর হয়েছে ঘটনার তদন্ত নিয়ে। গতকাল রাতেই কলকাতা পুলিশের সিপিতে তলব করা হয়েছিল কালীঘাটে। তার পরেই তদন্ত শুরু হয়।

গতকাল সন্ধে সাড়ে সাতটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছিল হাসপাতালে। তাঁর কপালে গুরুতর আঘাত ছিল। কপাল কেটে গিয়ে রক্ত ঝরছিল। হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে সঙ্গে সঙ্গে তাঁেক ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর এমআরআই, সিটিস্ক্যান করা হয় মুখ্যমন্ত্রীর।
খবর ছড়িয়ে পড়তেই হইহই পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর ছবি শেয়ার করে তাঁর আরোগ্য কামনা করতে অনুরোধ জানিয়েছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সকলেই সোশ্যাল মিডিয়ায় তাঁর আরোগ্য কামনা করেছেন।
গতকাল প্রায় আড়াই ঘণ্টা এসএসকেএম হাসপাতালে ছিলেন তিনি। সেখানে মাথায় ব্যান্ডেজ করে বাড়িতে নিয়ে আসা হয়। হাসপাতালে থাকতে চাননি মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তাঁর চিকিৎসায় বিশেষ দল গঠন করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছিলেন তাঁক কপালে শার্প কাট রয়েছে। পিছন থেকে ধাক্কার অনুভূতি হওয়ায় তিনি পড়ে গিয়ে আঘাত পান। বিকেলে বাড়িতে হাঁটার সময় ঘটেছে এই দুর্ঘটনা।
মুখ্যমন্ত্রী নিজের বাড়িতেই হাঁটছিলেন তাহলে তাঁকে পিছন থেকে ধাক্কা দিল কে এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। গতকাল রাতেই কলকাতা পুলিশের সিপিকে তলব করা হয়েছিল। ইতিমধ্যেই কলকাতা পুলিশের একটি বিশেষ টিম তদন্ত শুরু করেছে। কীভাবে ঘটল দুর্ঘটনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয়ে কোনও খামতি ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications