কাঁথি দক্ষিণ জয় করে রাজ্য মন্ত্রিসভায় ফিরছেন চন্দ্রিমা, ঘোষণা মমতার

দক্ষিণ কাঁথি বিধানসভা উপনির্বাচনে বাম-বিজেপি-কংগ্রেসকে ধরাশায়ী করার পর ফের রাজ্য মন্ত্রিসভায় ফিরতে চলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য।

কলকাতা, ১৩ এপ্রিল : দক্ষিণ কাঁথি বিধানসভা উপনির্বাচনে বাম-বিজেপি-কংগ্রেসকে ধরাশায়ী করার পর ফের রাজ্য মন্ত্রিসভায় ফিরতে চলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। সামনের বৈশাখ মাস পড়লেই চন্দ্রিমার হাতে নতুন দায়িত্ব তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন বৃহস্পতিবার বহরমপুরে প্রশাসনিক বৈঠক শেষে বেরিয়ে এসে কাঁথি জয় প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে মমতা প্রথমে চন্দ্রিমা ভট্টাচার্য ও ও অধিকারী পরিবারের সদস্যদের অভিনন্দন জানান। বলেন, এই জয়ে তিনি খুশি। এবং আগামিদিনে চন্দ্রিমাকে আরও দায়িত্ব নিতে হবে।

কাঁথি দক্ষিণ জয় করে রাজ্য মন্ত্রিসভায় ফিরছেন চন্দ্রিমা

২০১৬ সালে বিধানসভা নির্বাচনে সারা রাজ্যে তৃণমূলের জয়জয়কার হলেও উত্তর দমদমে সিপিএমের তন্ময় ভট্টাচার্যের কাছে হেরে যেতে হয়েছিল চন্দ্রিমা ভট্টাচার্যকে। এবার সেই চন্দ্রিমাকেই জিতিয়ে রাজ্যসভায় জায়গা দিতে চলেছেন মমতা।

প্রসঙ্গত, এর আগে তৃণমূল মন্ত্রিসভায় স্বাস্থ্য ও আইন দফতরের পদ সামলেছেন চন্দ্রিমা। এবার তিনি কি পদ পান সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+