সংসদ নয়, বিধানসভাকেই সেরা বলছেন মমতা, পার্থ চান বিরোধীদের আরও সুযোগ
দেশের সংসদের থেকেও এগিয়ে তাঁরা রাজ্যের বিধানসভা। তাঁর সরকারের আমলে পশ্চিমবঙ্গ বিধানসভাকে সেরার সেরা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দেশের সংসদের থেকেও এগিয়ে তাঁরা রাজ্যের বিধানসভা। তাঁর সরকারের আমলে পশ্চিমবঙ্গ বিধানসভাকে সেরার সেরা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী এই কৃতিত্ব তিনি দিচ্ছেন তাঁর মন্ত্রিসভার পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আর মুখ্যমন্ত্রীর কাছে প্রশংসিত হয়ে পার্থবাবু বিধানসভা নিয়ে আরও পরিকল্পনা করছেন।

পার্থবাবু চাইছেন, বিধানসভার কাজে গতি আনতে শাসক-বিরোধীদের মধ্যে নয়া সমন্বয় তৈরি করতে। সেইসঙ্গে নতুন-পুরাতন বিভেদ ঘোচানো যেমন তাঁর লক্ষ্য, তেমনই লক্ষ্য সিনিয়র-জুনিয়রদের মধ্যে ভেদাভেদ দূর করা। তাহলে নতুন সমন্বয় তৈরি হবে। এবং বিধানসভা সেরার সেরা হয়ে উঠবে।

বিধানসভায় সুবক্তা তুলে আনাই লক্ষ্য পার্থ চট্টোপাধ্যায়ের। সেজন্য জেলার বিধায়কদেরও গুরুত্ব বাড়ানো হবে। তাঁদের বক্তব্য যাতে প্রতিফলিত হয় সেই কারণে জেলা ডেস্ক তৈরির ভাবনাও রয়েছে তাঁর। বিভিন্ন দফতরের বিশেষজ্ঞ কোর টিম গড়ারও পরিকল্পনা রয়েছে। বিধানসভায় বিরোধীদের ভূমিকা রয়েছে। সেই ভূমিকার কথা ভেবেই বিরোধী বিধায়কদের আরও বক্তব্যের সুযোগ দিতে চাইছে সরকার।
পার্থবাবু চান, বিধানসভায় তাঁদের ভূমিকার কথা মাথায় রেখে বিরোধী বিধায়করা এগিয়ে আসুন। বিধানসভা বয়কট না করে গঠনমূলক সমালোচনা করুন বিরোধী বিধায়করা। ফলে শুধু তাঁর দল বা মন্ত্রিসভার সদস্য নন, পার্থবাবুর ভাবনায় বিরোধীরাও। মুখ্যমন্ত্রীর স্বপ্নের বিধানসভা গড়ে তোলাই পার্থবাবুর লক্ষ্য। সেই লক্ষ্যে অবিচল তিনি। তাই নতুন সম্ভাবনায় তিনি বিরোধীদের আরও সুযোগ দিতে চাইছেন।












Click it and Unblock the Notifications