মোদী বিরোধী বলয়ে মমতার পাশে হার্দিক, আজ কলকাতায় বৈঠক

সামনেই ২০১৯ লোকসভা নির্বাচন। তার আগে মোদী বিরোধী যে রাজনৈতিক বলয় তৈরি হয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় পুরোদমেই আছেন।

একজনের ঝুলিতে তিন দশকেরও বেশি সময় ধরে জননেতা হওয়ার অভিজ্ঞতা। অন্যজন বছর কয়েক জননেতার ভূমিকায় অবতীর্ণ হলেও এই মুহূর্তে মোদী বিরোধিতার এক উজ্জ্বল মুখ। এঁদের মধ্যে একজন মমতা বন্দ্যোপাধ্য়ায়। অন্যজন হার্দিক প্যাটেল। আজ এই দুই জননেতাই মুখোমুখি হচ্ছেন খোদ কলকাতায়। নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরেই হবে এই সাক্ষাৎ কাম বৈঠক। ইতিমধ্যেই এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

মোদী বিরোধী বলয়ে মমতার পাশে হার্দিক, আজ কলকাতায় বৈঠক

এই মুহূর্তে দার্জিলিং-এ রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলেই তিনি দার্জিলিং থেকে কলকাতায় ফিরছেন। দমদম বিমান বন্দর থেকে সোজা নবান্নে চলে আসার কথা মমতার। এরপর সেখানেই হার্দিকের সঙ্গে তাঁর সাক্ষাৎ হবে। আলাপচারিতার পরেই মমতা ও হার্দিকের মধ্যে বৈঠক হবে। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও তৃণমূলের বেশকিছু গুরুত্বপূর্ণ মন্ত্রীরও থাকার কথা। হার্দিকও তাঁর বিশ্বস্ত সাপরিষদ আসবেন বৈঠক করতে।

সামনেই ২০১৯ লোকসভা নির্বাচন। তার আগে মোদী বিরোধী যে রাজনৈতিক বলয় তৈরি হয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় পুরোদমেই আছেন। পাতিদার নেতা হার্দিক প্যাটেল মোদী বিরোধীতায় সরব থাকলেও বিরোধীদের এই বলয়ে হাত মেলাবেন কি না তা এখনও সরকারিভাবে ঘোষণা করেননি। তবে, সম্প্রতি টুইটারে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে তোপ দেগেছেন হার্দিক। দিয়েছেন সর্বধর্ম সমন্বয়ের বার্তা। ৮ ফেব্রুয়ারি মুসলিমদের একটি অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন তিনি। কলকাতায় যে তিনি আসছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন তা টুইটারে জানিয়ে দিয়েছেন হার্দিক।

২ দিনের সফরে কলকাতায় আসছেন হার্দিক প্যাটেল। আগামিকাল আরও একটি কর্মসূচিতেও তাঁর যোগ দেওয়ার কথা। প্যাটেল সম্প্রদায়ের সংরক্ষণ আন্দোলনকে ভিত্তি করেই গুজরাতের বুকে উত্থান হার্দিক প্যাটেলের। এই মুহূর্তে ৬ কোটিরও বেশি পাতিদারের নেতা তিনি। সদ্য সমাপ্ত গুজরাত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিলেন হার্দিক। এবার সামনে তাঁর লক্ষ্য ২০১৯ লোকসভা নির্বাচন। তার আগে নিজের রাজনৈতিক ভিতটা শক্ত করতেই দেশজুড়ে তাবড় তাবড় রাজনৈতিক নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করছেন হার্দিক। মমতা বন্দ্যোপাধ্যায়ও মোদী বিরোধিতা বেশ কয়েক বছর ধরে সরব। মূলত তাঁরই উদ্যোগে ক্রমশই দানা বাঁধছে মোদী বিরোধী জোট। এই জোটে হার্দিকের মতো জননেতার সংযুক্তি মোদী বিরোধিতার হাতকে আরও শক্ত করবে বলেই মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+