Rogi Kalyan Samity: মাথায় নয়, রোগী কল্যাণ সমিতিতে নেতারা এখন শুধু সদস্য; নবান্নর তালিকায় বাদ শান্তনু-সুদীপ্তরা

Rogi Kalyan Samities: রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাথা থেকে রাজনৈতিক নেতানেত্রীদের সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার থেকে তারা শুধুই সমিতিতে সরকারি প্রতিনিধি হয়ে থাকবেন। সোমবার এনিয়ে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে জারি করা হল নির্দেশিকা। জানানো হল, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বহাল থাকবে এই সিদ্ধান্ত।

আরজি কর আবহে (RG Kar case) রোগী কল্যাণ সমিতি নিয়ে নানান বেনিয়মের অভিযোগ ওঠে। আরজি করে অভয়া খুন ও ধর্ষণের ঘটনার বিচার-সহ নানান দাবিতে স্বাস্থ্যভবনের সামনে ধরনায় বসেন জুনিয়র চিকিৎসকরা। সরাসরি ধরনা মঞ্চে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজের রোগীকল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা করেন তিনি।

mamata

পাশাপাশি মমতা এও জানান, রোগী কল্যাণ সমিতির মাথায় কোনও রাজনৈতিক নেতাকে রাখা হবে না। বরং চেয়ারম্যান পদে বসবেন সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজ বা হাসপাতালের অধ্যক্ষ। এদিন সেই কথামতোই নির্দেশিকা জারি করল নবান্ন। যেখানে রাজনৈতিক নেতাদের কেবলই জনপ্রতিনিধি হিসেবে রাখা হল রোগী কল্যাণ সমিতিতে।

আরজি কর-সহ মোট ২৪টি সরকারি মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির জনপ্রতিনিধির নাম জানানো হয়েছে নির্দেশিকায়। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের মতো নৃশংস ঘটনার তদন্ত করছে সিবিআই। ওই হাসপাতালেই দুর্নীতিরও ভূরি ভূরি অভিযোগ উঠেছে। এবার সেখানের রোগী কল্যাণ সমিতির সদস্য হলেন অতীন ঘোষ।

যে আরজি কর নিয়ে এত অভিযোগ, তার রোগী কল্যাণ সমিতির মাথায় এতদিন বসেছিলেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। খুন-ধর্ষণের ঘটনা সামনে আসার পর তাঁকে সরিয়ে সেই পদে রাখা হয় শান্তনু সেনকে। এবার তাঁকেও সরিয়ে দেওয়া হল। রাখা হল না সদস্য হিসেবেও। এবার আরজি করের রোগী কল্যাণ সমিতির সদস্য তথা জনপ্রতিনিধি হয়ে থাকবেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ।

পাশাপাশি এসএসকেএমের রোগী কল্যাণ সমিতির সদস্য হলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এনআরএসে সমিতির জনপ্রতিনিধি হয়ে থাকবেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী তথা মানিকতলার সদ্য নির্বাচিত বিধায়ক সুপ্তি পাণ্ডে। কলকাতা মেডিক্যাল কলেজে রোগী কল্যাণ সমিতির সদস্য হলেন শশী পাঁজা। একাধিক বিতর্কের মুখে সেখান থেকে সরিয়ে দেওয়া হল উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক নির্মল মাজিকে।

rks

ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির জনপ্রতিনিধি করা হল জাভেদ খানকে। সাগর দত্ত মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির সদস্য থাকবেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। এছাড়াও বাকিগুলির মধ্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির সদস্য রাখা হল শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে। বারাসত সরকারি মেডিক্যাল কলেজে কাকলি ঘোষ দস্তিদার ও কল্যাণী জেএনএমে মহুয়া মৈত্রকে রাখা হয়েছে একই দায়িত্বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+