জগৎসভায় বাংলাকে সেরার আসনে তুলে ধরতে নেদারল্যান্ড পাড়ি মমতার

জনপরিষেবা প্রকল্পে সাফল্যের জেরে রাষ্ট্রসংঘের চূড়ান্ত তালিকায় মনোনয়ন পেয়েছে পশ্চিমবঙ্গ। এখন তা বাংলাকে সেরার সম্মান এনে দিলে ভারতের পক্ষে গর্বের বিষয় হবে।

বিশ্বের দরবারে বাংলাকে সেরার আসনে তুলে ধরতে রাষ্ট্রসংঘের ডাকে নেদারল্যান্ড রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিদেশ সফরে রওনা হওয়ার আগে তিনি বলেন, বাংলার সাফল্য তুলে ধরতেই তিনি নেদারল্যান্ড যাচ্ছেন।

কন্যাশ্রী-সহ বিভিন্ন সরকারি প্রকল্প বিশ্বের দরবারে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। জনপরিষেবা প্রকল্পে সাফল্যের জেরে রাষ্ট্রসংঘের চূড়ান্ত তালিকায় মনোনয়ন পেয়েছে পশ্চিমবঙ্গ। এখন তা সেরার সম্মান এনে দিলে বাংলা তথা ভারতের পক্ষে গর্বের বিষয় হবে।

বাংলাকে সেরার আসনে তুলে ধরতে নেদারল্যান্ড পাড়ি মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নেদারল্যান্ড যাত্রা রাষ্ট্রসংঘের ডাকে। এদিন রাতেই তিনি আমস্টারডামে পোঁছবেন। সেখান থেকে যাবেন হেগ শহরে। আগামী তিনদিন নেদারল্যান্ড সফরে তাঁর ব্যস্ত কর্মসূচি রয়েছে। ২০ জুন রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে খেলোয়াড় বিনিময় সংক্রান্ত মউ চুক্তি স্বাক্ষর। ২১ জুন স্থানীয় বণিক সভার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। ২২ জুন রাষ্ট্রসংঘের জনপরিষেবা ফোরামের উদ্বোধন। ২৩ জুন জনপরিষেবায় সেরার স্বীকৃতি প্রদান অনুষ্ঠান।

এদিন বিদেশে সফরে যা্ওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের জনপরিষেবামূলক প্রকল্পের প্রচারের পাশাপাশি বাংলার জন্য শিল্প আনাও তাঁর লক্ষ্য। সেই কা্রণেই তিনি বণিকসভার বৈঠকেও উপস্থিত থাকবেন। বাংলায় যে শিল্পের অনুকূল পরিবেশ রয়েছে, তা জানিয়ে বাংলায় আসার জন্য আহ্বান করবেন নেদারল্যান্ডের শিল্পপতিদের।

মুখ্যমন্ত্রী নেদারল্যান্ড যাওয়ার আগে রাজ্যের দায়িত্ব বণ্টন করে যান একাধিক মন্ত্রীর উপর। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাঁর না ফেরা পর্যন্ত সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও শোভন চট্টোপাধ্যায়রা ভাগাভাগি করে দায়িত্ব সামলাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+