বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে ১০টি বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

শুধু কমিশন গঠন করেই ক্ষান্ত নন মুখ্যমন্ত্রী। বেসরকারি প্রতিষ্ঠানের পায়ে বেড়ি পরাতে কমিশন কী কী বিষয়ে নজরদারি চালাবে তাও স্থির করে দিলেন তিনিই।

বেসরকারি হাসপাতালের পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিরুদ্ধেও কড়া হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লাগামছাড়া ডোনেশন, মাত্রাহীন ফি বৃদ্ধির উপর লাগাম পরাতে কমিশন গঠন করলেন। একেবারে একই দাওয়াই তিনি আরোপ করলেন স্বাস্থ্যের পর শিক্ষাতেও। কমিশন গঠন করার পাশাপাশি তিনি কী কী বার্তা দিলেন স্কুলগুলির উদ্দেশ্যে?

এক, স্কুলগুলিতে অত্যধিক ফি। মুখ্যমন্ত্রী বলেন, স্কুলের খরচ আছে জানি, তা বলে যা ইচ্ছা টাকা নেওয়া ঠিক নয়। শুধু মাত্রাছাড়া ভর্তি ফি, লাগামছাড়া ডোনেশন নয়, বিভিন্নভাবে টাকা নেওয়া হয়। তা বন্ধ করতে হবে।

বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে ১০টি বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

দুই, অনেক স্কুলের পরিকাঠামোও ঠিক নেই বলে জানান মুখ্যমন্ত্রী। সামার ক্যাম্পের জন্য টাকা, পরিবহণ-স্কুলবাসের জন্য টাকা, স্কুল সংস্কারের জন্য টাকা। এভাবে এত খাতে টাকা দেওয়া সম্ভব নয়।

তিন, ইংলিশ মিডিয়াম স্কুলে খরচ বেশি। কিন্তু কীভাবে সেইসব স্কুলে মেধাবী ছেলেমেয়েদের পড়াবেন অভিভাবকরা? তার ব্যবস্থা করতে হবে। ডোনেশনের নামে অসাধু ব্যবসা চলতে দেওয়া যাবে না বলেও সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

চার, লা মার্টস কর্তৃপক্ষকে মুখ্যমন্ত্রীর তোপ, কেন তারা এত বেশি টাকা নেয়? কেন ভর্তি ফি, সেশন ফি আলাদা। ভর্তি হতেই এত টাকা? তারপরও ডোনেশন কেন? এ সব বন্ধ করুন।

পাঁচ, স্টেশনারি সামগ্রী কেন স্কুলেই কিনতে হবে? এভাবে নানা খাতে টাকা নেওয়া বন্ধ করুন।

ছয়, স্কুলে কার্যত একটা চক্র চলছে। স্কুলের নামে বদনাম হচ্ছে। যদি আপনাদের নামে কেউ এই চক্র চালায়, তবে সেই চক্রকে খুঁজে বের করার দায়িত্ব আপনাদেরই।

সাত, ডিপিএসের তিনটি স্কুলে এক জানালা নীতি চালু করতে হবে। কেন তিনটি স্কুলে তিন ধরনের ফিজ স্ট্রাকচার? এটা কীভাবে হতে পারে? আলাদা বোর্ড হলেও এটা ঠিক নয়। তাই তা বন্ধ করে এক জানালা নীতি চালু করুন।

আট, শুধু স্কুলে ভর্তি ফি শুনেই বাবা-মায়েরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। শুরুতেই পুরো খরচ করতে বলা হয় কেন? তা নিয়েও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি ভাবুক।

নয়, অনেক স্কুলে ডোনেশনের উপর পঠনপাঠনে বিশেষ নজর দেওয়ার অভিযোগও উঠেছে। বেশি ডোনেশনে স্পেশাল ক্লাস। ডোনেশন কম হলে সেইভাবেই দেখা হয়। সবাইকে সমান চোখে দেখতে হবে। টাকা দিয়ে মান বিচার নয়।

দশ, স্কুলে নেতাদের বক্তৃতা শোনানো হচ্ছে। আমার কাছে নির্দিষ্ট অভিযোগ আছে। এইসব বন্ধ করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+