ডেঙ্গুতে রাজ্যে ঠিক কতজনের মৃত্যু! পরিস্থিতিই বা কী? বিধানসভাতে বিবৃতি দিয়ে জানালেন মমতা
রাজ্যে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি। এই অবস্থায় গত কয়েকদিন আগে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা তো বটেই জেলার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে এই বৈঠক হয়। আর এরপরেই আজ বুধবার ডেঙ্গু নিয়
রাজ্যে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি। এই অবস্থায় গত কয়েকদিন আগে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা তো বটেই জেলার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে এই বৈঠক হয়। আর এরপরেই আজ বুধবার ডেঙ্গু নিয়ে বিধানসভাতে বিবৃতি দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

তিনি বলেন, ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু হয়েছে বাংলাতে। যার মধ্যে ছয়জনের মৃত্যু সরকারি হাসপাতালে হয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বাকি পাঁচজনের মৃত্যু বেসরকারি হাসপাতালে হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে এই বছর ডেঙ্গু অনেকটাই বেড়েছে বলে মেনে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আরেকটু শীত পড়লেই ডেঙ্গু অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানিয়েছেন তিনি।
আজ রাজভবনে রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বিধানসভাতে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে একাধিক ইস্যুতে বক্তব্য রাখেন তিনি।
মমতা বলেন, ''গত দু'বছর করোনার কারণে ডেঙ্গি অনেকটাই কম ছিল। এ বছর ডেঙ্গি বেড়েছে। পজিটিভিটি রেট ৭ শতাংশ হয়ে গিয়েছিল বলেও বিবৃতিতে জানান মুখ্যমন্ত্রী। তবে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন তিনি। কোন কোন জায়গাতে ডেঙ্গুর প্রভাব বেশি ছিল সেই সংক্রান্ত তথ্যও এদিন দেন মুখ্যমন্ত্রী। বলেন, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলিতে পরিস্থিতি একটু উদ্বেগজনক ছিল। তবে স্বাস্থ্য দফতর এবং পুর ও নগরোন্নয়ন দফতর যৌথ ভাবে ডেঙ্গু দমনে কাজ করছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে চিন্তার কোনও কারণ নেই বলেও দাবি তাঁর।
শুধু তাই নয়, আগামী একমাস ডেঙ্গু দমনে সরকার কোনও ত্রুটি রাখবে না বলেও জানিয়েছেন প্রশাসনিক প্রধান। প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এমনকি ডেঙ্গু আরেকটু শীত পড়লে কমে যাবে বলেও মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গত কয়েকদিন ধরে ডেঙ্গু নিয়ে সরকারের বিরুদ্ধে পথে নেমেছে বিরোধীরা। এ
মনকি সঠিক তথ্য সামনে নিয়ে আসা হচ্ছে না বলেও দাবি বিরোধীদের। আজ বিধানসভাতে এই বিষয়ে প্রশ্ন তোলা হয়। তা নিয়েও জবাব দেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ডেঙ্গি সম্পর্কে সব তথ্য তুলে দেওয়া যায় না সরকারি পোর্টালে। এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে বলেও দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফলে তা নিয়েই সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
বলে রাখা প্রয়োজন , ডেঙ্গু নিয়ন্ত্রনে ইতিমধ্যে ১৪ দফা নির্দেশিকা জারি করা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। যা সমস্ত সরকারি এবং অন্যান্য হাসপাতালগুলিকে মেনে চলতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications