‘বিদ্রোহী’দের স্থান নেই, বিজেপিতে পা বাড়িয়ে থাকা নেতাদের ‘দরজা’ দেখালেন মমতা

পঞ্চায়েত ভোটের প্রাক্কালেও শুক্রবার কোর কমিটির বৈঠকে চরম আত্মবিশ্বাসী ছিলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে মমতার কণ্ঠে বারবার ঝরে পড়েছে সাহসী বার্তা।

বিজেপির দিকে পা বাড়িয়ে থাকা নেতাদের সাবধান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়! পঞ্চায়েত ভোটের মুখে কোর কমিটির বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের 'বিদ্রোহী'দের উদ্দেশ্যে সাহসী বার্তা দিয়েছেন। বিশেষ সূত্রে জানা গিয়্ছে, তিনি দলের নেতা-কর্মীদের জানিয়েছেন, দু নৌকায় পা দিয়ে চলা তিনি মানবেন না। যারা বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছেন, তাদের তৃণমূলে দরকার নেই। দরজা খোলাই রয়েছে, তাঁরা বেরিয়ে যেতে পারেন দল থেকে।

পঞ্চায়েত ভোটের প্রাক্কালেও শুক্রবার কোর কমিটির বৈঠকে চরম আত্মবিশ্বাসী ছিলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে মমতার কণ্ঠে বারবার ঝরে পড়েছে সাহসী বার্তা। দলের নেতাদের বার্তা দেওয়ার পাশাপাশি বিজেপি সম্পর্কে তাঁর অভিমতও এদিন ব্যক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটেই বিজেপি বাংলা থেকে মানুষের বিদায়-বার্তা পেয়ে যাবে বলে তাঁর বিশ্বাস।

‘বিদ্রোহী’দের স্থান নেই তৃণমূলে, ‘দরজা’ দেখালেন মমতা

তিনি দলীয় কর্মীদের বার্তা দেন, তৃণমূলে কারা কী করছে, কাদের সঙ্গে যোগাযোগ রাখছে, সব কিছু খবর আছে তাঁর কাছে। গোষ্ঠী সংঘর্ষ যেমন তিনি বরদাস্ত করবেন না, তৃণমূলে থেকে গোপনে অন্য দলের সঙ্গে যোগাযোগ রাখাও তিনি মানবেন না। তাই এদিন সেই সমস্ত নেতাদের জন্য দলের দরজা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।

তার পাশাপাশি পঞ্চায়েত ভোটের দিকে চেয়ে তিনি আদি তৃণমূলীদের দলে গুরুত্বপূর্ণ ভূমিকায় আনার পক্ষপাতী। জেলা সভাপতি, ব্লক সভাপতিদের তিনি নির্দেশ দিয়েছেন, কাউকে দূরে ঠেলে রাখা যাবে না। সবাইকে নিয়ে কাজ করতে হবে। এদিন তিনি একাধিক কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন। দলের একাধিক নেতা-মন্ত্রীকে ভর্ৎসনা করতেও ছাড়েননি তিনি।

রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী তথা হুগলি জেলা সভাপতি তপন দাশগুপ্তের ডানা ছেঁটেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় তপন দাশগুপ্তের উদ্দেশ্যে এদিন বৈঠকে বলেন, জেলার কোটায় মন্ত্রী হয়েছ, অথচ জেলারই কাজ করছ না। এদিকে হুগলি জেলার কার্যকরী সভাপতি করা হয়েছে অসীমা পাত্রকে। এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলার গোষ্ঠীকোন্দল নিয়েও মুখ খোলেন মমতা। বার্তা দেন, সাবধান না হলে দল ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। তোলাবাজি বন্ধ না করলে দল তোলাবাজ নেতাদের বরদাস্ত করবে না।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বসে কোর কমিটির বৈঠক। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ, মন্ত্রী, বিধায়ক, জেলা সভাপতিরা। মূলক পঞ্চায়েত ভোটের লক্ষ্যে কোন পথে বিজেপি-র মোকাবিলা করা হবে, তা নিয়েই কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেন দলের নেতাদের। পথে নেমে বিজেপির বিরোধিতা করার পাশাপাশি, যারা দু-নৌকায় পা দিয়ে চলছেন, তাদের সাবধান করেন মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+