৪২-এর লক্ষ্যে তালিকায় ৪১% মহিলা! একনজরে মমতার মহিলা প্রার্থীরা
মঙ্গলবার বেলা সাড়ে তিনটেয় প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থীদের নাম ঘোষণার আগে নিজেই জানালেন এবার তালিকায় রয়েছে ৪১ % মহিলা।
মঙ্গলবার বেলা সাড়ে তিনটেয় প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থীদের নাম ঘোষণার আগে নিজেই জানালেন এবার তালিকায় রয়েছে ৪১ % মহিলা। নতুনদের মধ্যে তালিকায় রয়েছেন অভিনেত্রী নুসরত জাহান এবং মিমি। এছাড়াও রয়েছেন মালা রায়, মৌসম বেনজির নূর। সব মিলিয়ে মহিলা প্রার্থী ১৭ জন।

মহিলা প্রার্থীদের মধ্যে পুরনোদের তালিকায় রয়েছেন, বালুরঘাট থেকে অর্পিতা ঘোষ, বর্ধমান দুর্গাপুর থেকে মমতাজ সংঘমিত্রা, আসানসোল থেকে মুনমুন সেন। তাঁকে বাঁকুড়া আসন থেকে সরিয়ে আসানসোলে আনা হয়েছে। বীরভূমে রয়েছেন শতাব্দী রায়, বনগাঁয় মমতাবালা ঠাকুর, উলুবেড়িয়ায় সাজদা আহমেদ, হুগলি রত্না দে নাগ, আরামবাগে অপরূপা পোদ্দার, বারাসতে কাকলি ঘোষ দস্তিদার, জয়নগরে প্রতিমা মণ্ডল। সব মিলিয়ে পুরনো মহিলা প্রার্থী রয়েছেন ১০ জন।
মহিলাপ্রার্থীদের মধ্যে নতুনদের তালিকায় রয়েছে মালদহ উত্তর থেকে মৌসম বেনজির নূর, কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্র, রানাঘাট থেকে রূপালি বিশ্বাস, ঝাড়গ্রামে বীরবাহা সোরেন, বসিরহাটে নূসরত জাহান, যাদবপুরে মিমি চক্রবর্তী এবং দক্ষিণ কলকাতায় মালা রায়। সব মিলিয়ে নতুন মহিলা প্রার্থী রয়েছেন সাত জন।












Click it and Unblock the Notifications