অসমে চলছে বাঙালি খেদাও, এনআরসি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধংদেহি মমতা

জাতীয় নাগরিক পঞ্জীকরণের নামে অসমে বাঙালি, বিহারী খেদাও চলছে। সোমবার নবান্নে এমনটাই অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জাতীয় নাগরিক পঞ্জীকরণের নামে অসমে বাঙালি, বিহারী খেদাও চলছে। সোমবার নবান্নে এমনটাই অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে সংসদে নতুন আইন আনার দাবি করেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দায়ী এনআরসি অভিযোগ মমতার

দায়ী এনআরসি অভিযোগ মমতার

আধার কার্ড থাকলেও জাতীয় পঞ্জীকরণের তালিকায় নাম নেই। পাসপোর্ট থাকলেও তালিকায় নেই নাম। বৈধ তথ্য থাকা সত্ত্বেও নাম তোলা হয়নি। এনআরসি কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪-৫ পুরুষ ধরে অসমে থাকলেও আজ তাঁদের কেন উদ্বাস্তুর তকমা দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দায়ী কেন্দ্র বললেন মুখ্যমন্ত্রী

দায়ী কেন্দ্র বললেন মুখ্যমন্ত্রী

সর্বোচ্চ আদালতে যখন এনআরসি নিয়ে শুনানি হয়েছে, তখন যাবতীয় তথ্য দেয়নি কেন্দ্র। সোমবার এমনটাই অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকায় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের নাম নেই দাবি করে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্র বিভাজন তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভোট ব্যাঙ্ক চিনে নিয়ে বিরোধীদের বিচ্ছিন্ন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 নিরাপত্তার বাড়াবাড়ি নিয়ে প্রশ্ন

নিরাপত্তার বাড়াবাড়ি নিয়ে প্রশ্ন

অসমে বাড়তি ১৫ হাজার বাড়তি কেন্দ্রীয় বাহিনী নিয়ে যাওয়া হয়েছে। সেই বাহিনী দিয়ে দমনপীড়ন চালানো হচ্ছে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ। ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। বাঙালিদের জোর করে তাড়ানোর বন্দোবস্ত করা হচ্ছে না তো, প্রশ্ন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দরবার

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দরবার

বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে তিনি আলাদা করে কথা বলবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গেও অসম, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিহারের লোক থাকে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, মুর্শিদাবাদ কিংবা উত্তরবঙ্গের লোকদেরও অসমে বহিরাগত তকমা দেওয়া হচ্ছে।

অসম যাবে তৃণমূলের প্রতিনিধিদল

অসম যাবে তৃণমূলের প্রতিনিধিদল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি নিজেও অসম যেতে পারেন। তবে সেখানে তৃণমূলের প্রতিনিধিদল যে যাবে তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। বাংলার সীমানা অসম লাগোয়া বলেই রাজ্যের পক্ষে বিষয়টি উদ্বেগের বলে বর্ণনা করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+