২০২৬ বিধানসভা নির্বাচনে কটা আসন প্রয়োজন? নেতা-কর্মীদের টার্গেট ফিক্সড করে দিলেন মমতা-অভিষেক

Mamata Banerjee-Abhishek Banerjee: বছর ঘুরলেই ২০২৬ এ বিধানসভা নির্বাচন (2026 West Bengal Assembly Election)। হাতে এখনও কয়েকটা মাস বাকি। কিন্তু এখন থেকেই নেতা-কর্মীদের ময়দানে নামার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে সমস্ত নেতা-কর্মীদের নিয়ে নেতাজি ইন্ডোরে মেগা বৈঠক করেন। ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আর সেখান থেকে কর্মীদের টার্গেট ফিক্সড করে দিলেন তৃণমূল সুপ্রিমো। স্পষ্ট জানিয়ে দিলেন, ২১৫ টি আসন পেতেই হবে। এরপর বাকি কথা। কার্যত একই বক্তব্য এদিন শোনা গিয়েছে ডায়মণ্ডহারবারের সাংসদের বক্তব্যেও। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে (Mamata Banerjee-Abhishek Banerjee) ।

Abhishek Banerjee

Mamata Banerjee-Abhishek Banerjee: আসনের টার্গেট ফিস্কড করলেন অভিষেক

হাতে আর কয়েকটা মাস। এখন থেকেই ময়দানে নেমে পড়েছেন তৃণমূল এন্ড কোং। ছোট ছোট প্রচার, বৈঠক করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। এর মধ্যেই আজ বৃহস্পতিবার ছিল তৃণমুলের মেগা বৈঠক। আর সেই বৈঠক থেকেই কতগুলি আসনে তৃণমূলে জিতবে সেই টার্গেট ফিক্সড করে দিলেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড।

ওই বৈঠক থেকেই তিনি বলেন, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ২১৫-এর বেশি আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ই ফের ক্ষমতায় ফিরবেন। বিজেপিকে যোগ্য জবাব দেওয়ারও হুঁশিয়ারি। অভিষেক বলেন, ২০১৪ সালের থেকে হলেও একটা আসন বাড়াতে হবে। একট ছটাক জমিও বিজেপি-সিপিএম-কংগ্রেসকে ছাড়া হবে না। বাংলায় একা লড়াই হবে বলেও হুঁশিয়ারি।

Mamata Banerjee-Abhishek Banerjee: একই সুর শোনা যায় মমতার বক্তব্যেও!

এদিন একই কথা শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেও (Mamata Banerjee-Abhishek Banerjee) । বলেন, অভিষেক যা বলেছে সেটাই ঠিক। ২১৫ টি আসন পেতেই হবে। এরপর বাকি কথা। বহিরাগত বিজেপিকে কোনও ভাবেই যাতে বাংলা দখল করতে দেওয়া চলবে না বলেও হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর। আর তাই এখন থেকে সংগঠনকে আরও মজবুত করতে ময়দানে নামার বার্তা দেন। পাশাপাশি বিজেপি সহ বিরোধীদের জমানত জব্দ করারও ডাক দেন তৃণমূল সুপ্রিমো।

জানান, ২০২৬ সালে আবার খেলা হবে। সেই কাজটা শুরু হবে ভোটার তালিকা পরিষ্কার করার মধ্যে দিয়ে। এখন থেকে নেতা-কর্মীদের ময়দানে নামার কথাও বলেন এদিন তৃণমূল সুপ্রিমো। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও এহেন বক্তব্যের পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, দিল্লি থেকে ভাই গেছে, এবার বাংলা থেকে দিদিও যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+