Buddhadeb Bhattacharjee: সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটে হবে শেষ বিদায়! জানালেন শোকাহত মুখ্যমন্ত্রী

Buddhadeb Bhattacharjee: রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটে শেষ বিদায়। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে পাম অ্যাাভিনিউতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই এমনটাই জানালেন তিনি। শুধু তাই নয়, পিস হাভেনে না রেখে যাতে রবীন্দ্র সদন কিংবা নন্দনে দেহ রাখা যায় সেই প্রস্তাবও দিলেন বাম নেতৃত্বকে।

মুখ্যমন্ত্রীর কথায়, বহু মানুষ শেষ দেখতে চান। সেজন্য রবীন দেবকে রবীন্দ্র সদন কিংবা নন্দনে দেহ রাখার কথা বলেন। তবে সবটাই বাম নেতৃত্বের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)।

Buddhadeb Bhattacharjee

পাশাপাশি কোনও যাতে সমস্যা না হয় সেজন্য ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসকে সবসময় প্রয়াত বুদ্ধবাবুর পরিবারের পাশে থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বুদ্ধদেব ভট্টাচার্যের চলে যাওয়াটা রাজ্যে বড় ক্ষতি। উনি একজন জনপ্রতিনিধি ছিলেন, দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী। এছাড়াও একাধিক দফতরও সামলেছেন। ফলে একবার দেহ যাতে বিধানসভায় নিয়ে যাওয়া হয় সেই অনুরোধও করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে এই ঘটনায় শোকাহত মুখ্যমন্ত্রী জানান, আজ অনেক কথা মনে করছেন। রাজনৈতিক মতাদর্শ থাকলেও তিনি যে বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা করতেন তা জানান। এদিন মমতা বন্দ্যোপাধ্যয় কথায় উঠে আসে সিঙ্গুরের ঘটনার সময়ের কিছু মুহূর্ত।

বলেন, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তৎকালীন বাংলার রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী বুদ্ধদেব ভট্টাচার্য এবং আমাকে নিয়ে একটি বৈঠক করেছিলেন। সেই বৈঠকে আলোচনা এবং গানের লাইন নিয়েও আলোচনার কথা হয় বলে জানেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এছাড়াও প্রথম জয়ের পর বাংলায় তৃণমূল সরকার গঠনে পর প্রথম শপথেও রাজভবনে একেবারে সামনের সারিতে মুখ্যমন্ত্রী বসেছিলেন। তাও এদিন বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বলে রাখা প্রয়োজন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের খবর সামনে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, 'পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গেছি।

এই মুহূর্তে আমি খুব দু:খিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি সিপিআই(এম) দলের সকল সদস্য-সদস্যা, সমর্থক এবং তাঁর সমস্ত অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+