‘বাংলাকে ভুলো না’, কেন মাধ্যমিক-উচ্চমাধ্যমিক কৃতীদের এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রীর
‘চিরকাল বাংলায় মেধা ছিল, ছিল না বিকাশের সুযোগ, এখন শিক্ষা ব্যবস্থায় ভর্তির সমস্যা নেই। উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ দেওয়া হয়। প্রশিক্ষণের সমস্তরকম সুবন্দোবস্ত রয়েছে।’
বাংলার মেধার কোনও তুলনা নেই। বাংলার মেধা বিশ্বে সমাদৃত। এখন বাংলাতেই এই মেধা বিকাশের সমস্ত ব্যবস্থা রয়েছে। এখন আর পড়াশোনার জন্য বিদেশে যেতে হবে না কৃতী ছাত্রছাত্রীদের। তবু যদি বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে হয়, বাংলাকে যেন কেউ ভুলে না যায়। আলিপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা মঞ্চ থেকে মঙ্গলবার এই আর্জি জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেন, চিরকাল বাংলায় মেধা ছিল, ছিল না বিকাশের সুযোগ, এখন শিক্ষা ব্যবস্থায় ভর্তির সমস্যা নেই। উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ দেওয়া হয়। প্রশিক্ষণের সমস্তরকম সুবন্দোবস্ত রয়েছে। কোনওভাবেই দারিদ্র্যের জন্য মেধা নষ্ট হয়ে যেতে দেবে না রাজ্য। যার যা সমস্যা রয়েছে এদিন চিরকূটে লিখে দিতে বলেন মুখ্যমন্ত্রী। তিনি তা সমাধানের চেষ্টা করবেন বলে কথাও দেন। তাঁর কথায়, গরিব হয়ে জন্মানোটা অপরাধ নয়। আর সে জন্য কারও মেধা নষ্ট হতে দেওয়া হবে না।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁর সরকার ছাত্রছাত্রীদের পাশে রয়েছে, পাশে থাকবেও। এদিন একে একে সমস্ত কৃতীদের সঙ্গে পরিচয় করেন মুখ্যমন্ত্রী। তারপর তাঁদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে তিনি বলেন, 'আমি বিশ্বাস করি এমন একদিন আসবে, আমেরিকা ছুটে আসবে বাংলায়। বাংলার মেধার টানেই একদিন এমন দিন আসবে, আর সেদিন বেশি দূরে নয়।












Click it and Unblock the Notifications