'এমনকী ঘন্টায় ২০০ কিমি বেগে হিট করতে পারে...', কেন 'Sitrang' নিয়ে এমন শঙ্কা মমতার

সাইক্লোন সিতরাং নিয়ে ক্রমশ চাপ বাড়ছে! ইতিমধ্যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে আন্দামান সাগরে। আগামী ৪৮ ঘন্টায় পরিস্থিতি আরও জটিল হতে পারে। এমনকি গভীর নিম্নচাপ এবং পরবর্তী ক্ষেত্রে এটি সাইক্লোনে পরিণত হবে বলে ইতিমধ্যে আশঙ্কা প্

সাইক্লোন সিতরাং নিয়ে ক্রমশ চাপ বাড়ছে! ইতিমধ্যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে আন্দামান সাগরে। আগামী ৪৮ ঘন্টায় পরিস্থিতি আরও জটিল হতে পারে। এমনকি গভীর নিম্নচাপ এবং পরবর্তী ক্ষেত্রে এটি সাইক্লোনে পরিণত হবে বলে ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করা হয়েছে হাওয়া অফিসের তরফে।

পরিস্থিতি যা তাতে সাইক্লোন সিতরাংয়ের অভিমুখ বাংলার দিকে হতে পারে বলে মনে করা হচ্ছে। বাড়ছে আশঙ্কা। আর এর মধ্যেই এই বিষয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমফানের থেকেও বেশি তীব্র হতে পারে বলেও আশঙ্কা

আমফানের থেকেও বেশি তীব্র হতে পারে বলেও আশঙ্কা

আজ বৃহস্পতিবার কালীপুজোর উদ্বোধন করতে চান রাজ্যের প্রশাসনিক প্রধান। আর সেই মঞ্চ থেকেই ঝড় সিতরাং নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। বলেন, একটা ঝড় আসছে শুনছি। ইতিমধ্যে মৌসম ভবনের তরফে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তবে সাইক্লোন হলে আমফানের থেকেও বেশি তীব্র হতে পারে বলেও আশঙ্কা তাঁর। এমনকি ঘন্টায় ২০০ কিমি বেগে ঝড় হিট করতে পারে বলেও আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী

এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী

তবে বিষয়টি এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, অফিসিয়ালি কজিছু এখনও স্পষ্ট নয়। তবে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে রাজ্যের তরফে সবরকম ভাবে ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। কন্ট্রোল রুম থেকে সবরকম ব্যবস্থা থাকছে বলে জানানো হয়েছে। তবে এই বিষয়ে আগামীকাল শুক্রবার একটি বৈঠক হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, ভার্চুয়ালের মাধ্যমে এই বৈঠক হবে। যেখানে সমস্ত জেলার জেলাশাসক সহ সমস্ত জেলা আধিকারিকরা উপস্থিত থাকবেন বলেই খবর।

বাড়ির পুজো কীভাবে হবে?

বাড়ির পুজো কীভাবে হবে?

বলে রাখা প্রয়োজন, ঝড় নিয়ে ইতিমধ্যে সতর্ক নবান্ন। যদি সাইক্লোনের অভিমুখ বাংলার দিকে হয় তাহলে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? সেদিকে নজর রাখছে নবান্ন। ইতিমধ্যে নবান্নের তরফে বিশেষভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিকে সতর্ক করা হয়েছে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যে একপ্রস্ত বৈঠক হয়েছে বলেও খবর। বলে রাখা প্রয়োজন, কালীপুজোর সময়ে এই ঝড়ের সতর্ক বার্তা নিয়ে আশঙ্কায় মুখ্যমন্ত্রী। এমনকি তাঁর বাড়িতেও কীভাবে পুজো হবে তা ভেবেও চিন্তাতে তিনি বলে জানিয়েছেন। তবে ইতিমধ্যে পুজোর প্যান্ডেলগুলি গুরুত্ব দিয়ে দেখার কথা বলা হয়েছে। এমনকি এই বিষয়ে জেলা শাসকদের ময়দানে নামার কথাও নবান্ন দিয়েছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+