রবীন্দ্রসদনে প্রয়াত সঙ্গীতশিল্পী কেকে-কে গানস্যালুট, তড়িঘড়ি দমদমে ফিরে ঘোষণা মমতার
রবীন্দ্রসদনে প্রয়াত সঙ্গীতশিল্পী কেকে-কে গানস্যালুট, তড়িঘড়ি দমদমে ফিরে ঘোষণা মমতার
কলকাতায় অনুষ্ঠানে এসে প্রয়াত প্রখ্যাত সঙ্গীতশিল্পী কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নথের মরদেহ ময়নাতদন্তের পর রবীন্দ্র ভবনে শায়িত থাকবে। সেখানেই তাঁকে শ্রদ্ধা জানানোর বন্দোবস্ত করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া থেকে দমদম বিমানবন্দরে ফিরে জানিয়েছেন, রবীন্দ্র ভবনেই গান স্যালুট দিয়ে সম্মান জানানো হবে প্রয়াত সঙ্গীতশিল্পীকে।

নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষে সঙ্গীত শিল্পী কেকে-র প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার কর্মিসভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতায় গাইতে এসে চিরতরে চলে গেলেন জনপ্রিয় শিল্পী। তাঁর অগণিত অনুরাগীদের সঙ্গে আমরা সবাই এই ঘটনায় মর্মাহত। তাঁর পরিবারকে সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ফোনে তাঁর স্ত্রীর সঙ্গে আমরা কথা হয়েছে। আমরা তাঁকে গান স্যালুটে চিরবিদায় জানাব।
প্রথমে তিনি জানিয়েছিলেন দমদম বিমানবন্দরে তাঁকে গান স্যালুটে শ্রদ্ধা জানানো হবে। কিন্তু এসএসকেএম ময়নাতদন্তের পর মুম্বইয়ে যাওয়ার ফ্লাইট বিকেল সাড়ে পাঁচটায়। তাই রবীন্দ্র ভবনে প্রখ্যাত শিল্পীকর মরদেহ শায়িত রেখে শেষ শ্রদ্ধা ব্যবস্থা করা হয়েছে। সেখানেই তাঁকে গান স্যালুট দেওয়া হবে। তারপর মুম্বইয়ের উদ্দেশে স্বামীর মরদেহ নিয়ে রওনা দেবেন কেকে-র স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যরা।
মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন শিল্পীকে শেষ শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে উপস্থিত থাকতে। তিনি তাই তড়িঘড়ি বাঁকুড়ার কর্মসূচি সংক্ষিপ্ত করে অণ্ডাল হয়ে বিমানে রওনা দেন দমদমে। দমদম বিমানবন্দরে নেমে তিনি জানান, এখন এসএসকেএমে সঙ্গীত শিল্পী কেকে-র মরদহে ময়নাতদন্ত চলছে। সেখানে ময়নাতদন্তের পর তাঁর দেহ শায়িত রাখা হবে রবীন্দ্র সদনে। সেখানেও অনুরাগীদের ভিড় জমতে শুরু করেছে। তাঁরা একবার শিল্পীকে শেষ দেখা দেখতে মালা হাতে ছুটে এসেছেন। সুযোগ মিললে তাঁরা শিল্পীকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।
মঙ্গলবার কলকাতায় নজরুল মঞ্চে কনসার্ট চলাকালীন অসুস্থ হয়ে পড়েন সঙ্গীতশিল্পী কেকে। তারপর হোটেলে ফিরে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। তাঁকে সিএমআরআই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর তাঁর মৃত্যু নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তিনি কি অসুস্থ অবস্থাতেই কলকাতায় কনসার্ট করতে এসেছিলেন, নাকি তিনি নজরুল মঞ্চের পরিবেশ তাঁকে অসুস্থ করে দেয় তা জানার চেষ্টা চালানো হচ্ছে।
পুলিশের তরফে স্বত্বঃপ্রণোদিত মামলা রুজুর পর হোটেলে গিয়ে তদন্ত শুরু করা হয়েছে। সিসিটিবি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ম্যানেজার জানিয়েছেন হোটেলে ফিরে সোফায় বসতে গিয়ে পড়ে যান শিল্পী। তারপরই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সিএমআরআইয়ের তরফে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। শোক নেমে আসে গোটা সঙ্গীত দুনিয়ায়।
মুখ্যমন্ত্রীর ঘোষণামতো গান স্যালুটে প্রখ্যাত সঙ্গীতশিল্পী কেকে-কে বিদায় জানানো হবে। রবীন্দ্র সদবে সমস্ত আয়োজন সারা। সেখানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাবেন। গান স্যালুটের পর তাঁর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কেকে-র স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তাঁকে সমবেদনা জানিয়েছেন। দিয়েছেন পাশে থাকার আশ্বাস।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications