Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচারের প্রয়োজন হয় না, বিধানসভায় বললেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার করার কোনও দরকার নেই। কোনও প্রশ্নই ওঠে না। জোর গলায় কথাই বললেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভায় আজ সোমবার শুরু থেকেই হই হট্টগোল হয়েছে। নীতি আয়োগের বৈঠক ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসেছিলেন। তাই নিয়ে জোর রাজনৈতিক চর্চা চলছে।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে বক্তব্য রেখেছেন। তাই নিয়েও রুষ্ট তৃণমূল কংগ্রেস। সোমবার সেই বক্তব্য নিয়ে পালটা খোঁচা দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

chandrima bhattachary

" মমতা বন্দ্যোপাধ্যায় তিন বারের মুখ্যমন্ত্রী। এক বারের নন। তিনি যেমন সরকারের পক্ষের মুখ্যমন্ত্রী। তেমনি বিরোধীদেরও মুখ্যমন্ত্রী। যে অসংসদীয় ভাষা ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী ব্যবহার করলেন, তার জন্য একটুও মনে হল না, যে এই ভাষাটা অসংসদীয়। এর একটা প্রতিবাদ করা উচিত। মহিলা বিধায়কদেরও একটু মনে হল না?" রাজ্যের বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে এই কথাই বললেন চন্দ্রিমা ভট্টাচার্য৷

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা বিশ্ব চেনে। ভিতরে যা হয়েছে, বাইরে এসে অন্য কথা বলবেন। এমন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় নন। আজ সোমবার বিরোধীরা বিধানসভার মধ্যে যে আচরণ করেছেন, তা মেনে নেওয়া যায় না। জোর গলায় বললেন চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন বিজেপি বিধায়কদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি৷

" প্রতিদিন যে কাগজ ছিঁড়ে দেন, কার পয়সায়? সরকার যে কাগজ তৈরি করে বিধানসভার। আর প্রতিদিন যে ছিঁড়ে দেন। মানুষের দেওয়া পয়সায় এই কাগজ ছাপা হয়। সেটা বাংলার মানুষকে অপমান নয়? বিধানসভায় যারা আপনাদের পাঠিয়েছেন তাদের অপমান নয়? প্রতিদিন এই কাজটা করেন, আজকেও করলেন।" বিজেপি বিধায়কদের খোঁচা মেরে কটাক্ষ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য।

নীতি আয়োগের বৈঠক ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেওয়া হয়নি। তাঁক অপমান করা হয়েছে। এই অভিযোগ উঠছে। অন্য দিকে পাল্টা বক্তব্য রাখছে বিজেপিও। মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছিলেন শনিবার। তারপর থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে চর্চা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+