নিজের অনুপস্থিতিতে দায়িত্ব শীর্ষ আমলাকে! জেলে পুরতে ২৯৫ কোটির ষড়যন্ত্র মমতার: শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: চন্দ্রযান চাঁদে পাঠাতে ভারত সরকারের ৬১৫ কোটি টাকা খরচ হয়েছে। আর তাঁকে জেলে ঢোকাতে হাইকোর্ট-সুপ্রিম কোর্ট মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখনও পর্যন্ত ২৯৫ কোটি টাকা খরচ করে ফেলেছে। যা পুরোটাই জনসাধারণের। এদিন কলকাতায় এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রযানের হাফ খরচ তাঁর পিছনে করে ফেলেছেন। কিন্তু তাঁর বাড়ির লোক ব্রিটিশের জেলে ছিল বলেন, তিনি সহজে মাথা নত করবেন না বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari

তৃণমূল সাংসদ নুসতরত জাহানের ইডির অফিসে হাজিরে প্রসঙ্গে জিজ্ঞাসা করা বলে বিরোধী দলনেতা বলেন, সে নিজে স্বীকার করেছে, কোম্পানির ডিরেক্টর ছিল। টাকা ধার নিয়েছিল, পরে শোধ করেছে। তিনি বলেন কোম্পানির ডিরেক্টর পাবলিক মানি নিতে পারে না। তবে ইডি কী করবে তিনি তা জানেন না।

মুখ্যমন্ত্রীর দুবাই হয়ে স্পেন যাওয়ার প্রসঙ্গে শুভেন্দু অধিকারী এদিন বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি বলেছেন, টাকার সরানোর ট্রানজিট পয়েন্ট হল দুবাই। যা আগেই রেডি করেছেন ভাইপো ও তাঁর স্ত্রী। এবার মুখ্যমন্ত্রী সেখানে যাচ্ছেন।

শিল্প গড়ার ডাক দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফর নিয়ে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। তিনি বলেন ভোটের আগে ডাবল ডাবল চাকরি, ছয়মাসে শিল্প এনে দেখিয়ে দেবো, এইসব প্রতিশ্রুতির তিনি কিছুই করতে পারেননি। এবার সেই আবারও মিথ্যার আশ্রয়। শুভেন্দু অধিকারী বলেন, জনগণের করের টাকায় মুখ্যমন্ত্রী বিদেশ ভ্রমণে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে দায়িত্ব দিয়ে গিয়েছেন স্বরাষ্ট্রসচিব গোপালিকাকে। এব্যাপারে তীব্র কটাক্ষ করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, তৃণমূল দলের একটাই পোস্ট আর বাকি সব ল্যাম্পপোস্ট। বিধান রায়স সিদ্ধার্থশঙ্কর রায়, জ্যোতি বসু বিদেশ সফরে গেলে সিনিয়র মোস্ট সদস্যকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কাউকেই বিশ্বাস করেন না, তাই এক শীর্ষ আমলাকে দায়িত্ব দিয়ে গিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+