রাজপথেই হল ক্যাবিনেট বৈঠক, মুখ্যমন্ত্রীর ধর্না-মঞ্চে নবান্ন তুলে এনে বেনজির ঘটনা

রাজ্য বাজেট পেশের আগে কলকাতার মেট্রো চ্যানেলেই হল ক্যাবিনেট বৈঠক। ধর্না মঞ্চের পাশে রাজপথের উপর একটি অস্থায়ী কক্ষে ক্যাবিনেট মন্ত্রিসভার বৈঠক বসে।

রাজ্য বাজেট পেশের আগে কলকাতার মেট্রো চ্যানেলেই হল ক্যাবিনেট বৈঠক। ধর্না মঞ্চের পাশে রাজপথের উপর একটি অস্থায়ী কক্ষে ক্যাবিনেট মন্ত্রিসভার বৈঠক বসে। সেখানে মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই বিধানসভায় বাজেট পেশ শুরু হয়। এই ঘটনা রাজ্য তথা দেশের ইতিহাসে বেনজির। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চ থেকেই মন্ত্রী-বিধায়করা বিধানসভায় বাজেট অধিবেশনে যোগ দেন।

রাজপথেই হল ক্যাবিনেট বৈঠক, মুখ্যমন্ত্রীর ধর্না-মঞ্চে নবান্ন তুলে এনে বেনজির ঘটনা

কলকাতার নগরপাল রাজবী কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে গণতন্ত্র ও সংবিধান বাঁচাতে ধর্নার ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাত থেকেই কলকাতার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। ঘোষণা করেছিলেন, এই ধর্না মঞ্চে থেকেই বাজেট বৈঠক করবেন তিনি। সেইমতো রাজপথে ক্যাবিনেট বৈঠক করে দেশের ইতিহাসে 'নজির' স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুধু মন্ত্রী বা বিধায়করা নন, মমতার ধর্না-মঞ্চের পাশে ক্যাবিনেট বৈঠকে হাজির ছিলেন মুখ্যসচিব মলয় দে থেকে শুরু করে অন্যান্য আমলারাও। সেখানেই মুখ্যমন্ত্রী প্রশসানিক ফাইলে সই পর্যন্ত করেছেন। জেলার সমস্ত খবরাখবর ধর্না-মঞ্চ থেকেই নিচ্ছেন মুখ্যমন্ত্রী। কার্যত কলকাতার রাজপথই হয়ে উঠেছে অস্থায়ী নবান্ন।

সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলন ফিরিয়ে আনল ১২ বছর আগের স্মৃতি। এই কলক্তার মেট্রো চ্যানেল থেকেই সিঙ্গুর আন্দোলন গড়ে তুলেছিলেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার সেই মেট্রো চ্যানেলকেই তিনি বেছে নিলেন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে। শুধু পার্থক্য এখন তিনি মুখ্যপ্রন্ত্রী। বাংলায় প্রসাসনিক প্রধান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+